চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ভিসির কার্যালয়ের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 27, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ।

আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন।

রোববার সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত।

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার সকাল থেকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কোনো কর্মকর্তা ও কর্মচারী। এছাড়া কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন: আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদে আর দেখতে চাই না। অধ্যাপক ড. ফারজানা ইসলাম যখন নারী হিসেবে দুর্নীতি করেন তখন কি সমগ্র নারী জাতির হয়ে দুর্নীতি করেন? এই উপাচার্য তার দুর্নীতির সাফাই গাওয়ার জন্য সব মহলের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহার করছে। আমরা যৌথ আন্দোলনের মাধ্যমে এই উপাচার্যকে অপসারণ করে ছাড়বো।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন: উপাচার্য তার স্বামী, সন্তান ও বিশ্ববিদ্যায়ের সকল শাখায় ভারপ্রাপ্তদের রেখে স্বৈরতন্ত্র কায়েম করেছে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, যৌন নিপীড়কের পৃষ্ঠপোষক ফারজানা ইসলামের দিন ফুরিয়ে এসেছে। আমরা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবো।

Tags: অপসারণজাবি উপাচার্যজাহাঙ্গীরনগরফারজানা ইসলাম
Previous Post

বদলে গেল শেখ কামাল টুর্নামেন্টের সেমির সময়-সূচি

Next Post

এক ওয়ার্নারের রানই করতে পারল না শ্রীলঙ্কা

Next Post

এক ওয়ার্নারের রানই করতে পারল না শ্রীলঙ্কা

কারামুক্তি চেয়ে রাজীব গান্ধীর খুনি নলিনীর অনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT