চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন: আপনি যদি সরকারের মন্ত্রী থাকতেন তাহলে কি, এ কথা বলতেন?

রোববার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: সরকার কিংবা দলের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি। তিনি কী বলেছেন, সেটা মিস কোটেড হয়েছে কিনা, সেটাও জানার বিষয় আছে। আর তার কাছ থেকেই জানাটা দরকার।

প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তিনি (মেনন) যদি বলেই থাকেন আমার প্রশ্ন, এতদিন পরে কেন এই সময়ে এই প্রশ্ন তোলা হচ্ছে? নির্বাচনটা তো অনেক আগেই হয়ে গেছে। সবিনয়ে তার নিকট আমার আরেকটা প্রশ্ন, মন্ত্রী হলো তিনি কি একথা বলতেন?

মেননের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ব্যাখ্যা চাওয়া হবে কিনা জানতে চাইলে কাদের বলেন: এ বিষয়টি আমরা ১৪ দলের সমন্বয়ক এর কাছে জানতে চাইব। ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেব। নিশ্চয়ই তিনি ১৪ দলের কাছে এসব প্রশ্নের মুখোমুখি হবেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির রাশেদ খান মেনন বলেন:গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

আজ গণভবনে যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি এমন অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: এটা যুবলীগের জেনারেল সেক্রেটারিকে জিজ্ঞেস করুন। পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। গণভবনে কাকে ডাকা হবে, না হবে এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ বলতে পারবে না। আমি বিষয়টা জানিনা। যুবলীগের জেনারেল সেক্রেটারি হয়তো জানেন। তারা নিশ্চয়ই গণভবনে প্রবেশের একটা তালিকা দিয়েছেন সেটা তাকে জিজ্ঞেস করুন।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরওয়ার্কার্স পার্টিরাশেদ খান মেনন
Previous Post

ব্রুস লি’র মেয়ে আঁটকে দিল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র মুক্তি

Next Post

পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে বাংলাদেশের নিধি’র কণ্ঠ

Next Post

পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে বাংলাদেশের নিধি'র কণ্ঠ

এক বনাম ১৬ নম্বরের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT