চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে বাংলাদেশের নিধি’র কণ্ঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in বিনোদন
A A

দেশের নাটক, চলচ্চিত্রের টাইটেল গান ও বিজ্ঞাপনের জিঙ্গেল দিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন আরাফাত মহসিন নিধি। নিয়মিত সংগীত পরিচালনা করেও পেয়েছেন পরিচিতি। এবার এই তরুণ কণ্ঠ দিলেন ভারতের নামী একটি জুতা কোম্পানির বিজ্ঞাপনে, যেটি পাঞ্জাবি ভাষায়।

জিঙ্গেলের কম্পোজিশন ও সুর করেছেন তিনি, দিয়েছেন কণ্ঠও নিধি। তিনি বললেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই অনেকের প্রশংসা পাচ্ছি। কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকলে ভালো লাগে। আরাম পাওয়া যায়। সেই সঙ্গে মানসিক প্রশান্তি তো রয়েছেই। সব জটিলতা পেরিয়ে যখন কাজটা শেষ করেছি, সামাজিক মাধ্যমে অনেকেই এ কাজের প্রশংসা করছেন।

‘এখন মনে হচ্ছে, কেউ একজন এসে কাজটা করে দিয়ে চলে গেছে। কারণ আমি তো হিন্দি শব্দই ঠিকঠাক উচ্চারণ করতে পারি না। সেখানে পাঞ্জাবি গান গাওয়াটা বেশ কঠিন ছিল!’ যোগ করেন এ তরুণ।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হুজেফা রাওলা। কথাগুলো লিখেছেন কাশতান হাবিব। দেশটির প্রোডাকশন হাউজ ভিজুয়াল অডিও অ্যান্ড টেকনোলজির অধীনে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। গত বছর ভারতের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করেন নিধি। সেই সূত্রে পরিচিত একজনের মাধ্যমে পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে কাজ করার প্রস্তাব পান তিনি।

এ নিয়ে নিধি বলেন, ‘ভারতে একটি কাজ করার পর ওদের অনেকের সঙ্গেই পরিচয় হয়। কয়েকটি প্রোডাকশন হাউজকে আমার অতীতের কিছু কাজের রিল দিয়ে রেখেছিলাম। তার মধ্যেই একটি হাউজের হাত ধরে কাজটি পাই। তবে এ কাজটি ছিল ওপেন চ্যালেঞ্জের। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল কাজটি সিলেক্ট হবে কি না।’

‘এরপর যখন কাজটা শুরু করলাম, তখনো বুঝিনি, কাজটা ঠিকঠাক হচ্ছে কি না। মানুষ শোনার পরে খারাপ মন্তব্য করবে কিনা। এসব বিষয় ভাবনাতে কাজ করছিল। বাংলা ভাষা তো সহজেই লিখতে ও বলতে পারি। আর এটা তো আরেকটা দেশের ভেতরকার প্রদেশের ভাষা। তার মধ্যে সময়ও কম ছিল।’

নিধি জানান, জুতার কোম্পানি কাজটি পছন্দ করে আরও দুটি বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ দিয়েছে তাকে।

Tags: পাঞ্জাবিবিজ্ঞাপন
Previous Post

মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন: কাদের

Next Post

এক বনাম ১৬ নম্বরের লড়াই

Next Post

এক বনাম ১৬ নম্বরের লড়াই

মোবাইল ফোন না কিনে দেওয়ায় মা'কে জবাই করে হত্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT