চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:01 অপরাহ্ন 04, অক্টোবর 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

একুশে পদকে ভূষিত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার বেলা ৩টায় সড়কপথে তার মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রামু বাইপাস সড়কে পৌঁছালে  সর্বস্তরের মানুষ র‌্যালী নিয়ে কেন্দ্রীয় সীমা মহাবিহারে নিয়ে যায়।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর মৃতদেহ রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে নেয়া হলে সেখানে ধর্ম-বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।

এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু ছিলেন। তিনি ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে কয়েকটি দেশ সফর করেন। তিনি দীর্ঘদিন থেকে রামুর ফতেখাঁরকুল মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা ছাড়াও সম্প্রীতির বন্ধনে এক উজ্জ্বল নক্ষত্র। বিনয়াচার্য্য, সম্প্রীতির ধারক অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোকে হারিয়ে শোকাহত সকল শ্রেণীর মানুষ। তার আদর্শকে ধারণ করে বাঙ্গালীর সম্প্রীতিকে আরো সূ-দৃঢ় করে রাখতে পারলেই ভান্তেকে সকলের হৃদয়ে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার কথা জানান বড়ুয়া সম্প্রদায়ের নেতারা।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো কোন সম্প্রদায় বিশেষের ব্যক্তি ছিলেন না। তিনি তার কর্মপরিধি গুণে প্রজ্ঞা মেধা দিয়ে সার্বজনীন ব্যক্তিত্বতে পরিচিতি পেয়েছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে অবদান, অনুপ্রেরণা, নিপীড়িত মানুষের পাশে থাকাসহ সব মিলিয়ে তিনি আমাদের দেশেরই একজন গর্ব ছিলেন বলে জানান কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের এ আবাসিক ভিক্ষু।

পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর প্রয়াণে শুধু বৌদ্ধ সম্প্রদায়ের নয় রামুর সকল মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কীর্তিমান সম্প্রীতির এ ব্যক্তিত্বকে সকল মানুষ মনে রাখবেন। সকল ধর্মের মানুষকে একই চোখে দেখার এ ব্যক্তিকে সকল ধর্মের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানান এ সংসদ সদস্য।

বিনয়াচার্য্য, সম্প্রীতির ধারক অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর আদর্শকে ধারণ করে বাঙ্গালীর সম্প্রীতিকে আরো সূ-দৃঢ় করে রাখর প্রচেষ্টাই হোক ভান্তেকে সকলের হৃদয়ে বাঁচিয়ে রাখার প্রত্যয় এমন প্রত্যাশা সকলের।

Previous Post

প্রথমদিনে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমানে সমান

Next Post

গোপালগঞ্জের সেই ভিসির বাসভবন সিলগালা

Next Post

গোপালগঞ্জের সেই ভিসির বাসভবন সিলগালা

শেখ হাসিনা এক সংগ্রামী উপাখ্যানের নাম: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT