চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা এক সংগ্রামী উপাখ্যানের নাম: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 04, অক্টোবর 2019
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সংগ্রামী উপাখ্যানের নাম হিসেবে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্জয় সংগ্রামের মধ্য দিয়ে মায়ের স্নেহের ছায়ায় আওয়ামী লীগকে লালন করেছেন। পরপর তিনবারসহ মোট চারবার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এনেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই তিনিও ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তা করলে, ১৯৮১ সালে দেশে ফিরেই আপোষের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি তা করেননি। জনগণ ও দেশের জন্য দলকে নিয়ে দীর্ঘ সংগ্রামী পথ পাড়ি দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সূচিকর্ম প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী।

এছাড়া কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও সকল শিল্পীকে শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন: শেখ হাসিনার অবিস্মরণীয় নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, সাহায্য গ্রহীতা নয়, সাহায্যদাতা দেশ। একসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে অন্য দেশ সাহায্য করতো। এখন বাংলাদেশ অন্য দেশকে সাহায্য করে। নেপালে ভূমিকম্পের পর আমরা সেখানে ত্রাণ পাঠিয়েছি।

ড. হাছান মাহমুদ বলেন: ছাত্রজীবন থেকে রাজনীতির সংগে যুক্ত শেখ হাসিনা গণতন্ত্র, সংগ্রাম ও অগ্রগতির অপর নাম।

মতিয়া চৌধুরী ও ড. হাছান এসময় সূচিশিল্পী ইলোরা পারভীনের হাতে সম্মানী চেক হস্তান্তর করেন।

হাসুমণি’র পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে চিত্রকর অধ্যাপক জামাল আহমেদ, অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ বক্তব্য রাখেন।

Tags: শেখ হাসিনা
Previous Post

গোপালগঞ্জের সেই ভিসির বাসভবন সিলগালা

Next Post

তুলসী গাছে ‘জবা ফুল’!

Next Post

তুলসী গাছে ‘জবা ফুল’!

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT