চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামনির্ভর অর্থনৈতিক অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বয়স্ক পুরুষ ব্যক্তি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কৃষি উন্নয়ন তথা গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়। প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে। এছাড়াও পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণ ও উন্নয়নে এ চ্যানেলটি কাজ করে যাচ্ছে।

চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে আমি দর্শক-শ্রোতা, কলাকুশলী, শুভানুধ্যায়ীসহ চ্যানেল আই পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

গণমাধ্যম জাতির বিবেক ও সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যম সময়ের কথা বলে, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করে এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেয়। গণমাধ্যম কেবল তথ্য, বিনোদন ও সংবাদচিত্র জনসম্মুখে তুলে ধরে না, গণমানুষের বঞ্চনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

‘‘জনমত সৃষ্টিতেও গণমাধ্যমের জুড়ি নেই। সরকারের কর্মকাণ্ডের প্রতি সজাগ দৃষ্টি রেখে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতি গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটির অবর্তমানে অন্যটির বিকাশ বাধাগ্রস্ত হয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’’

রাষ্ট্রপতি আরো বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। তবে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার সাথে দায়িত্বও ওতপ্রোতভাবে জড়িত। আমি আশা করি, এ দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রতি অবিচল থেকে চ্যানেল আইসহ সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে জাতি গঠনে অব্যাহত অবদান রেখে যাবে।

‘‘দেশে-বিদেশে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’’

তিনি চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন।

Tags: রাষ্ট্রপতির বাণী
Previous Post

চ্যানেল আই ২১ বছরে পদার্পণ করায় আমি আনন্দিত: প্রধানমন্ত্রী

Next Post

চ্যানেল আই আমাদের হৃদয়গ্রাহী চ্যানেল

Next Post

চ্যানেল আই আমাদের হৃদয়গ্রাহী চ্যানেল

বাংলাদেশে ৮৯তম সৌদি জাতীয় দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT