চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ২১ বছরে পদার্পণ করায় আমি আনন্দিত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যানেল আই ২১ বছরে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি চ্যানেল আই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা বজায় রাখবে এবং রুচিশীল শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।’

প্রধানমন্ত্রী চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ‘গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।’

‘‘দেশে গণমাধ্যমের বিকাশ ও অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকার সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দেই। যা ছিল গণমাধ্যমের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা।’’

তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। গত সাড়ে দশ বছরে আওয়ামী লীগ সরকার নতুন ৪৫টি টেলিভিশন, ২৮টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছে। এসব বেসরকারি টিভি ও রেডিও’র কল্যাণে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়ন করেছি। অন-লাইন গণমাধ্যমকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনতে ‘অন-লাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭’ প্রণয়ন করেছি।’

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড এবং সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিক সহায়তা ভাতা-অনুদান নীতিমালার আওতায় ২০১১-১২ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৯৭ জন সাংবাদিককে ১০ কোটি ৭ লাখ টাকা অনুদান প্রদান করেছি। এ জন্য জাতীয় সংসদে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন পাস করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে। সুস্থ বিনোদনের পথ সুগম করা হয়েছে।’

‘‘আমরা সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছি। সাংবাদিকদের বেতনভাতা বৃদ্ধির জন্য আমরা নতুন বেতন কাঠামো ঘোষণা করেছি। আমরা ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইনের আওতায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা প্রণয়ন করেছি। কোনো মিডিয়াকর্মী হঠাৎ করেই যাতে চাকরীচ্যুত না হয় সেজন্য ‘সংবাদপত্র কর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের ব্যবস্থা নিয়েছি। আমাদের এ সকল পদক্ষেপের ফলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়েছে।’’

তিনি চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেন।

Tags: চ্যানেল আইপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

চ্যানেল আই আমাদের আত্মার আত্মীয়

Next Post

গ্রামনির্ভর অর্থনৈতিক অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়: রাষ্ট্রপতি

Next Post
বয়স্ক পুরুষ ব্যক্তি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামনির্ভর অর্থনৈতিক অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়: রাষ্ট্রপতি

চ্যানেল আই আমাদের হৃদয়গ্রাহী চ্যানেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT