চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ডে যুবলীগ নেতা খালেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র মামলায় ৪ দিন এবং মাদকের মামলায় ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রিমান্ড মঞ্জুরের পর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে কড়া পুলিশ প্রহরায় মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকা মহানগরের পৃথক পৃথক আদালতে অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনসহ পর্যায়ক্রমে মোট সাতদিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রথমে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে অস্ত্র মামলায় খালেদের ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে মাদক মামলায় খালেদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলশান থানা পুলিশের কাছে খালেদকে হস্তান্তর করে র‌্যাব। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদকে আদালতে পাঠায় র‌্যাব।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গুলশান থানায় খালেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর যথাক্রমে ২৩, ২৪ ও ২৫।

এর মধ্যে অস্ত্র ও মাদক আইনে মামলা দুটির তদন্ত করবে পুলিশ। আর মানি লন্ডারিং সংশ্লিষ্ট মামলার নথি সিআইডিতে পাঠানো হচ্ছে, সেটি তারা তদন্ত করবে।

আসামীকে আদালতে পাঠাতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে ডিসি বলেন, তথ্য উপাত্ত ও আইনের ধারা বিবেচনায় এজাহার সাজাতে দেরী হয়েছে। সেই কারণে আসামীকে আদালতে পাঠাতে একটু সময় লেগেছে।

ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন জানান, মতিঝিল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। একটি খালেদের নামে এবং আরেকটি ওয়ান্ডার্স ক্লাব সংশ্লিষ্ট।

বুধবার রাতে গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়ি থেকে তিনটি অস্ত্র, গুলি, ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা এবং ৬-৭ লাখ টাকা মূল্যের সমমান বিদেশী মুদ্রা জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর একটি লাইসেন্সবিহীন, অপর দু’টি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

Tags: অস্ত্র মামলাখালেদ
Previous Post

হ্যাঁ-না’র সংসদ: বিরল ঘটনার কেস স্টাডি

Next Post

ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি, একে একে সব ধরতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি, একে একে সব ধরতে হবে: প্রধানমন্ত্রী

এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT