চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি, একে একে সব ধরতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সমাজের অসঙ্গতি এখন দূর করবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: কোনো নালিশ শুনতে চাই না, ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি।

তিনি বলেন: একে একে এসব ধরতে হবে, আমি জানি কঠিন কাজ কিন্তু আমি করব।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভবিষ্যত দিকনির্দেশনা নিতে যান ছাত্রলীগের নেতারা।

প্রধানমন্ত্রী বলেন: ছাত্রলীগকে সততা, আদর্শ নিয়ে সংযমের সাথে চলতে হবে। সবার মাঝে আস্থা বিশ্বাস অর্জন করতে হবে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর গণভবনে প্রবেশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতাদের সঙ্গে আছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিএম মোজাম্মেল, আ ফ ম বাহউদ্দিন নাছিম।

এর আগে বুধবার রাতে এই দায়িত্বপ্রাপ্ত চার নেতার সঙ্গে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গণভবনে প্রবেশ করা নেতাদের মধ্যে ছিলেন: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত ) আল নাহিয়ান খান জয়, সহ- সভাপতি: তানজিল ভূঁইয়া তানভীর, সহ-সভাপতি: রেজাউল করিম সুমন, সহ- সভাপতি: সোহান খান, আরিফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত): লেখক ভট্টাচার্য, যুগ্ম- সাধারণ সম্পাদক: প্রদীপ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক: আরিফুজ্জামান আল ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক: শামস-ই-নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক: মো.শাকিল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন আহম্মেদ, ইশাত কাসফিয়া ইরা, যুগ্ম-সাধারণ সম্পাদক :বেনজীর হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক: সাবরিনা ইতি, সাংগঠনিক সম্পাদক: মামুন বিন সাত্তার এবং সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদ হোসেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ছিলেন সভাপতি: সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক: সাদ্দাম হোসেন।

আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি: মো.মেহেদী হাসান, সাধারণ সম্পাদক: মো. জুবায়ের আহমেদ।

Tags: গণভবনছাত্রলীগপ্রধানমন্ত্রী
Previous Post

রিমান্ডে যুবলীগ নেতা খালেদ

Next Post

এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

Next Post

এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা, আদালতে অভিযোগ দায়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT