চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের দুইদিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 26, আগস্ট 2019
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

অপহরণের দুইদিন পর গোপালগঞ্জের মুকসুদপুরের চতুর্থ শ্রেণির ছাত্র স্যামুয়েল সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে  রিংকু মজুমদারকে আটক করেছেন পুলিশ। 

রোববার দুপুরের পর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদ ও অপহরনকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।

নিহত স্যামুয়েল সরকারের পারিবারের বরাত দিয়ে থানার ওসি মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের দানিয়াল সরকারের ছেলে ও তালভেড়ী মিশনারী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র স্যামুয়েল সরকারকে (৯) গত শুক্রবার সকাল ৯ টায় একই এলাকার প্রভাষ মজুমদারের ছেলে রিংকু মজুমদার (৩০) পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকেই স্যামুয়েল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে এলাকাবাসি উক্ত ইউনিয়নের কৃষ্ণনগরের দাউদ রত্নের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা জুলিয়া টিয়া সরকার অভিযোগ করে বলেছেন, গত শুক্রবার সকাল ৯ টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে একই এলাকার রিংকু মজুমদার পাখি মারার কথা বলে ডেকে নিয়ে যায় । এর পর সে আর বাড়ীতে ফিরে আসেনি। আমার একমাত্র ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।

লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসি রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

ওসি মোস্তফা কামাল পাশা বলেছেন, অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করেছি।  হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে আটক রিংকুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tags: ‌নি‌খোঁজশিশুর মরদেহ উদ্ধার
Previous Post

মশা থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধ সঙ্কট, দাম বাড়ানোর অভিযোগ

Next Post

সুদানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

Next Post
সুদানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

সুদানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করবে জি সেভেন নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT