চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করবে জি সেভেন নেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 26, আগস্ট 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে জি সেভেন নেতারা চুক্তি করবে বলে জানিয়েছেন ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। 

রোববার ফ্রান্সের বিয়ারিৎস শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন-এর ৪৫তম সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান ও স্বাগতিক ফ্রান্সের নেতারা অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণে একত্রে কাজ করার কথা বলেন। তিন দিনের এ আয়োজন শুরু হয়েছে শনিবার।  দ্বিতীয় দিনে বিশ্বনেতারা এই বিষয়ে চুক্তি করার ঘোষণা দেন।

ইমানুয়েল মাক্রোঁ বলেন, জি সেভেনের দেশগুলো অ্যামাজনে আগুন নিয়ন্ত্রণ এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে।

এই সম্মেলনে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণার পরে অ্যামাজন অগ্নিকাণ্ডকে মাক্রোঁ শীর্ষস্থানীয় করে তুলেছিলেন।

ইতোমধ্যেই এ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল কার্যকর পদক্ষেপ না নিলে ইইউ-এর সঙ্গে দেশটির বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

তিনি বলেন, আগুন থামাতে এবং পুনরায় বনায়নে শুধু আহ্বানই জানানো হবে না। বরং আমাজোনিয়া অঞ্চলের অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে সর্বশক্তি প্রয়োগ করা হবে।

মাক্রোঁ এমন অবস্থানকে সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও। তবে সম্মেলনে এ নিয়ে আলোচনা করতে চাইলেও ব্রাজিল-ইইউ মেরকসুর চুক্তি বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন ম্যার্কেল।

এক ভিডিও বার্তায় জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমরা সব ধরনের সহায়তার চেষ্টা করবো। স্পষ্ট বার্তা জানাবো যে, রেইনফরেস্টটিকে বাঁচাতে সাধ্যের সবকিছুই করতে হবে।

Previous Post

সুদানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

Next Post

মারা গেছেন অভিনেতা বাবর

Next Post

মারা গেছেন অভিনেতা বাবর

ফাইল ছবি

'অবৈধ সংসদের' কাছে বৈধ প্লট দাবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT