চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘মেড ইন বাংলাদেশ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 15, আগস্ট 2019
in বিনোদন
A A

‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ নির্মাণ করে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান পোক্ত করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। চলতি বছরে কাজ শেষ করেছেন তার তৃতীয় ছবি ‘মেড ইন বাংলাদেশ’-এর। আর শেষ করেই পেলেন আনন্দ সংবাদ!

আসছে ৫ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে দেখানো হবে বিশ্বের নামিদামি নির্মাতাদের ছবি। আর এই উৎসবে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেনের ছবি ‘মেড ইন বাংলাদেশ’।

সম্প্রতি ৪৪তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো দেখানো হবে, তার তালিকা প্রকাশ হয়েছে উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে। আর সেখানেই জানানো হয়, ‘কন্টেম্পরারি ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে একমাত্র ছবি ‘মেড ইন বাংলাদেশ’।

তবে ছবিটি কবে দেখানো হবে, সে সিডিউল আগামী ২০ আগস্ট প্রকাশ হবে বলে জানায় উৎসব কর্তৃপক্ষ। ‘মেড ইন বাংলাদেশ’ সম্পর্কে ওয়েব সাইটে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, ছবিটির দৈর্ঘ্য ৯১ মিনিট। এটি ফ্রান্স, পর্তুগাল, বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ-প্রযোজনায় নির্মিত একটি ছবি।

ছবি নির্মাণের আগেই ‘মেড ইন বাংলাদেশ’-এর বিশ্ব পরিবেশকের দায়িত্ব নিয়েছিলো ফরাসি সেলস এজেন্ট ও পরিবেশক প্রতিষ্ঠান পিরামিড ফিল্ম। তখন রুবাইয়াত জানিয়েছিলেন, ফ্রান্সের স্থানীয় প্রেক্ষাগৃহেও ছবিটির পরিবেশনার দায়িত্ব পালন করবে এই প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস-এ অংশ নিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ চিত্রনাট্যের জন্য জিতে নিয়েছিলো আর্টে ইন্টারন্যাশনালের নগদ পুরস্কার।

বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা সেটা নিয়েই মূলত ছবির কাহিনি।‘মেড ইন বাংলাদেশ’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপান্বিতা মার্টিন, মায়াবী মায়া, নভেরা রহমান ও পারভীন পারু।

এছাড়াও দেখা যাবে মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

Tags: ওয়াহিদা মল্লিক জলিজয়রাজটরেন্টোদীপান্বিতা মার্টিননভেরা রহমানমায়াবী মায়ামুস্তাফা মনোয়ারমেড ইন বাংলাদেশমেহেরজানমোমেনা চৌধুরীরিকিতা নন্দিনী শিমুরুবাইয়াত হোসেনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদ
Previous Post

কাশ্মীরী জনগণ কি সাম্প্রদায়িক দাঙ্গার বাহন হচ্ছে?

Next Post

কেকেআরের নতুন কোচ ম্যাককালাম

Next Post

কেকেআরের নতুন কোচ ম্যাককালাম

জাপানে ১৪ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগে সুযোগ নেবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT