চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকেআরের নতুন কোচ ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 15, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের আসছে মৌসুমে ব্রেন্ডন ম্যাককালামের হাতে হেড কোচের দায়িত্ব তুলে দিলো কলকাতা নাইট রাইডার্স- কেকেআর। বলিউড বাদশা শাহরুখ খানের আরেক দল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।

সপ্তাহখানেক আগেও খবর ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেবল ত্রিনবাগোর কোচের দায়িত্ব সামলাবেন, আর কেকেআরের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। কিন্তু সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে ম্যাককালাম অবসরের ঘোষণা দিলে তাকে আইপিএলেও প্রধান কোচের পদ দেয়ার সিদ্ধান্ত নেয় নাইটদের ফ্র্যাঞ্চাইজি।

৩৭ বছর বয়সী কিউই তারকা টরেন্টোতে গ্লোবাল টি-টুয়েন্টি লিগে শেষবার খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখলেন। অবশ্য আগস্টের শেষে ইউরো টি-টুয়েন্টি স্লামে খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তাকে আইকন খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতে সিপিএলের জন্য ত্রিনবাগো সময় চাইলে খেলোয়াড়ের ভূমিকায় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। কেননা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।

কলকাতা কিছুদিন আগেই প্রধান কোচ জ্যাক ক্যালিস ও তার সহকারী সাইমন ক্যাটিচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর থেকেই নতুন কাউকে খুঁজছিল ফ্র্যাঞ্চাইজিটি। শেষপর্যন্ত আইপিএলের প্রথম মৌসুমেই কেকেআরের জার্সিতে মাঠ মাতানো ম্যাককালামে আস্থা রাখল দলটি।

আইপিএল-২০০৮ আসর, টুর্নামেন্টের প্রথম আসর, প্রথম ম্যাচ, ম্যাককালামের ঝড় তোলা ১০ চার ও ১৩ ছয়ে ৭১ বলে অপরাজিত ১৫৮ রানে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে যাত্রা করেছিল সৌরভ গাঙ্গুলির কেকেআর।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসর নিলেও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগগুলোতে দাপটে খেলে বেড়িয়েছেন ম্যাককালাম। এবার নতুন চ্যাপ্টারে অভিজ্ঞতার পুরোটুকু ঢেলে দিতে চান ভালোবাসার টি-টুয়েন্টি ফরম্যাটের জন্য।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে ৩৫-এর উপর গড়ে দুহাজারের বেশি রান করেছেন ম্যাককালাম। ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটির ক্যারিয়ারে স্ট্রাইকরেট ১৩৬.২১! আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই ফরম্যাটে ৩৭০ ম্যাচ খেলে ৯,৯২২ রান নামের পাশে জমিয়েছেন। সেখানে ৭ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি আছে।

Tags: আইপিএল-২০২০কেকেআরম্যাককালামলিড স্পোর্টসহেড কোচ
Previous Post

কানাডায় ‘মেড ইন বাংলাদেশ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

Next Post

জাপানে ১৪ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগে সুযোগ নেবে বাংলাদেশ

Next Post

জাপানে ১৪ ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগে সুযোগ নেবে বাংলাদেশ

কক্সবাজারে জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT