চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
9:03 অপরাহ্ন 07, আগস্ট 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভর্তির অনলাইন কার্যক্রম উদ্বোধন করেন।

আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চালু থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ju-admission.org) পাওয়া যাবে।

আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় উপাচার্য বলেন, ‘আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীর সুবিধার্থে বিগত চার বছর যাবৎ অনলাইনে ভর্তির কার্যক্রম ব্যবস্থা করে আসছি। এতে শিক্ষার্থীরা সহজে ও দ্রুত আবেদন করতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট (আইআইটি) এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করায় উপাচার্য আইআইটি পরিবারকে ধন্যবাদ জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান জানান, ‘আগামী ৭ সেপ্টেম্বর রাত পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন ফরম পূরণ শেষে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট অথবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

ভর্তি আবেদন শেষে আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘প্রতিবছরের ন্যায় এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, হল প্রভোস্ট, ভর্তি কমিটির সদস্যগণ, আইআইটি’র পরিচালক ও ছাত্র-শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Previous Post

ঈদের আগেই হেড কোচ পাচ্ছে বাংলাদেশ

Next Post

একা রক্ত দিয়ে বাঁচিয়েছেন ২৪ লাখ শিশুর প্রাণ

Next Post

একা রক্ত দিয়ে বাঁচিয়েছেন ২৪ লাখ শিশুর প্রাণ

কাশ্মীর ইস্যুতে ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলো পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT