চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগেই হেড কোচ পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 07, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের হেড কোচ নিয়োগের প্রক্রিয়া দৃশ্যমান হয়েছে বুধবার। ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে এদিন বিসিবি কর্তাদের কাছে সাক্ষাতকার দিয়ে গেছেন সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। উপস্থাপন করেছেন কর্মপরিকল্পনা। সন্ধ্যায় বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রোটিয়া কোচের ভাবনায় সন্তুষ্ট হওয়া গেছে।

সেজন্য অবশ্য এখনই সবুজ সংকেত দিচ্ছে না বিসিবি। বোর্ড কর্তাদের পছন্দের তালিকায় আছেন আরও দুই কোচ। ঈদুল আজহার আগেই নেয়া হবে তাদের সাক্ষাতকার। জালাল ইউনুস আশাবাদী, ঈদের আগেই হেড কোচ নিয়োগ দিতে পারবে বিসিবি।

বিসিবির এই পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, কয়েকজন কোচ আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা তাদের সঙ্গে কার্যক্রম শুরু করে দিয়েছি। আজ ছিলেন সাউথ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। উনি ইন্টারভিউ দিয়ে গেছেন। আমাদের হাতে আরও দুই-একজন আছেন। তাদের সাথেও যোগাযোগ করছি। তারা তিন-চার দিনের মধ্যে আসবেন এবং ইন্টারভিউ দেবেন। তাদের নাম আমরা বলছি না এই মুহূর্তে।’

‘উনি (ডমিঙ্গো) বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে নিজের ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে কাজ করতে পারবেন, পারফরম্যান্স কীভাবে হবে, সব কিছু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। আমি বলবো, এটা বিসিবির জন্য সন্তোষজনক ছিল। তবে এটাই শেষ নয়। আরো কয়েকজন আছে। তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের হাতে তিনজনের নাম আছে। আরো দুইজন বাকি। এই তিনজনের মধ্য থেকেই আমরা কাউকে বেছে নেব।’

রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। সহকারী কোচ হিসেবেও ছিলেন অনেকদিন। তার কোচিং ক্যারিয়ার সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘উনি খুবই পেশাদার কোচ। তার কর্মপরিকল্পনা ভালো ছিল। সাউথ আফ্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি উপযুক্ত একজন। আমরা সবাইকে (তিনজন) নিয়ে চিন্তা করবো। তারপর সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। আর স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। জাতীয় দলের হেড কোচের জন্য এখন অপেক্ষা। স্টিভ রোডসের উত্তরসূরীর প্রথম অ্যাসাইনমেন্ট হবে সেপ্টেম্বরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ।

Tags: রাসেল ডমিঙ্গোলিড স্পোর্টস
Previous Post

ঢাকায় ডেঙ্গুর বলি আরও দু’জন

Next Post

জাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

Next Post

জাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

একা রক্ত দিয়ে বাঁচিয়েছেন ২৪ লাখ শিশুর প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT