চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 26, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার নদ-নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ঘর-বাড়ি দ্বিতীয় দফায় নতুন করে তলিয়ে গেছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী থাকায় এসব এলাকার বন্যা কবলিত মানুষজনের দুর্ভোগ বেড়ে দ্বিগুন হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

ছড়িয়ে পড়ছে পানি বাহিত রোগ। চারণ ভূমি তলিয়ে থাকায় গবাদি পশুর খাদ্য সংকট আরো প্রকট আকার ধারন করেছে। এ অবস্থায় উঁচু সড়ক, বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া মানুষজন ঘর-বাড়িতে ফিরে যেতে পারছে না।

এ পর্যন্ত বন্যায় ১৩ শিশুসহ ২২ জনের মৃত্যু হয়েছে। জেলার বন্যা কবলিত প্রায় সাড়ে ৯ লাখ মানুষের জন্য এ পর্যন্ত সরকারী ভাবে ১ হাজার মেট্রিক টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনো খাবার ও ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে সামান্য ত্রাণ তৎপরতা শুরু হলেও তা বেশির ভাগ বানভাসী মানুষের ভাগ্যে জুটছে না।

এদিকে জামালপরে যমুনার পানি আবারো বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু সড়কে স্বাভাবিক যোগাযোগ শুরু করলেও প্রকৌশলী অধিদপ্তরের প্রাথমিক তথ্যমতে সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৪ শত ২০ কোটি টাকা, ফসলী জমি ২৫ হাজার ৯ শত হেক্টর এবং ৪ লাখ ৫০ হাজার গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা কবলিত এলাকায় ১২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইটভাটা, ব্রীজ, কালভাটসহ ভেঙ্গে পড়েছে অনেক সড়ক ব্যবস্থাও।

গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি পুনরায় বেড়েছে। আজ সকালে ব্রহ্মপুত্রের বিপৎসীমার ৫৩ সে.মি. এবং ঘাঘট নদীর পানি বিপৎসীমার ২৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ইতোপূর্বে বন্যা কবলিত যে সমস্ত এলাকা থেকে পানি নেমে গিয়েছিল সে সমস্ত এলাকা আবার প্লাবিত হয়েছে । দ্বিতীয় দফায় বন্যায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

Tags: খাদ্য সংকটবন্যা পরিস্থিতির অবনতি
Previous Post

জনসনের ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন

Next Post

কথা না বলে কাজে মনোনিবেশ করুন, মন্ত্রী এবং মেয়রকে ওবায়দুল কাদের

Next Post

কথা না বলে কাজে মনোনিবেশ করুন, মন্ত্রী এবং মেয়রকে ওবায়দুল কাদের

নিউইয়র্কে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT