চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা না বলে কাজে মনোনিবেশ করুন, মন্ত্রী এবং মেয়রকে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 26, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।

বলেছেন: আমরা অনেক সময় দায়িত্বহীন কথা বলে থাকি। সকলের দায়িত্বশীল কথা বলা উচিত। ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার উপায় নেই। অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব অপেক্ষা করব এটারও কোনো সুযোগ নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তাই কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের করা দুই মন্তব্য দেশ জুড়ে সমালোচিত হয়। স্বাস্থ্যমন্ত্রী তার এক প্রতিক্রিয়ায় জানান: ডেঙ্গু মশার প্রজনন রোহিঙ্গাদের মতো, তাই এটি প্রতিরোধ করা যাচ্ছে না। অপর দিকে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন:আমরা ভেবেছিলাম শুধু আমাদেরই ডেঙ্গু। কিন্তু এখন দেখছি তা চীন, ফিলিপাইন এমনকি ভিয়েতনাম পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা এখন আর কোন দেশীয় রোগ নয়। দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবেও এর প্রকোপ বাড়ছে।

আন্তর্জাতিক প্রকোপ বাড়লেও এটার হুমকি উপেক্ষা করার উপায় নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলে দ্বিতয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: এটার প্রকোপ আন্তর্জাতিকভাবে বাড়ছে, সে জন্য এটা কে উপেক্ষা করার কোনো কারণ নেই। আমাদের জনগণকে আমাদেরকেই বাঁচাতে হবে। মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রীও সক্রিয় ভাবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটি কর্পোরেশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। আসলে সমন্বিতভাবে আমাদের ডেঙ্গু প্রতিরোধে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন: এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। তাই সকলকেই সতর্ক হতে হবে। ডেঙ্গুকে সহজ ভাবে দেখার কোন উপায় নেই। যারা এটা নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদেরকেও বলি, আসুন আমরা সকলে মিলে সামাজিক সচেতনতা গড়ে তুলি।

Tags: ওবায়দুল কাদেরডেঙ্গু
Previous Post

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Next Post

নিউইয়র্কে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

Next Post

নিউইয়র্কে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

রাম্বুটান ও কাজু বাদাম চাষীদের ঋণ দিবে ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT