চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফার্স্ট লেডি’ নয় ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’ ক্যারি সাইমন্ডস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বরিস জনসন ব্রিটেনে নয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পরই শুরু হয় ব্রিটেনে কে হচ্ছেন এবারের ফার্স্ট লেডি? তবে সবার আলোচনা এবং সমালোচনার মুখেই বেরিয়ে আসে একটি নাম! সে অনুযায়ী এবার ব্রিটেনের প্রথম ‘ফার্স্ট লেডি’ নয় ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’ হতে যাচ্ছেন ৩১ বছরের ক্যারি সাইমন্ডস।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রেমিকা হিসেবে তিনিও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা হতে চলেছেন। বুধবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা ৫৫ বছরের বরিসের সঙ্গী হতে চলেছেন তার প্রেমিকা ক্যারি সাইমন্ডস।

দুজনের বয়সের ব্যবধান প্রায় ২৪ বছর। ক্যারি আগে কনজারভেটিভ পার্টির ডিরেক্টর অব কমিউনিকেশনের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্ত্রীর সঙ্গে বরিসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার আগে থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল।

বিচ্ছেদের পর থেকেই দুজন দক্ষিণ লন্ডনে একসঙ্গে থাকতে শুরু করেন। এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন বরিস জনসন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেননি।

গত ২০ জুন ক্যারির বাসায় পুলিশ আসার পর বরিসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ক্যারি ও বরিস জনসনের ঝগড়ার কারণে প্রতিবেশীরা পুলিশ ডেকেছিল।

ক্যারি নাকি সেই সময় বরিসকে তার ফ্ল্যাট ছেড়ে দিতে এবং এ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। দক্ষিণ-পশ্চিম লন্ডনের অভিজাত এলাকায় বড় হয়ে ওঠেন ক্যারি। গোডলফিন ও ল্যাটমের প্রাইভেট স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন তিনি।

এর পর সেন্ট্রাল ইংল্যান্ডের ওয়্যারউইক বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ও ইতিহাস নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ক্যারির বাবা ছিলেন ‘দি ইন্ডিপেনডেন্ট’ পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ম্যাথু সাইমন্ডস।

Previous Post

পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসি ল্যান্ডের স্ত্রী আহত

Next Post

এডিস মশা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

এডিস মশা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে নৌকা ডুবে ৫ বোনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT