চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসি ল্যান্ডের স্ত্রী আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, জনপদ, পিরোজপুর
A A

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এ্যাসি ল্যান্ড রামানন্দ পালের সরকারী বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে জখম করেছে এক দুর্বৃত্ত। এ সময় বাসায় তিনি একা ছিলেন। তার স্বামী রামানন্দ পাল কর্মস্থলে ছিলেন।

এ নিয়ে চারবার অদিতি বড়ালের উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের কৃষ্ণনগরের সরকারী ডরমেটরী ভবনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় অদিতি বড়ালকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাকিল সরোয়ার জানান: ছুরিকাঘাতে তার পেটে সামান্য জখম হয়েছে। বড় ধরনের কোন সমস্যা হয়নি। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

হামলার খবর পেয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে। এর আগে গত বছরের ৯ নভেম্বর সন্ধ্যায় একইভাবে এক দুর্বৃত্ত অদিতি বড়ালকে পিরোজপুরের ওই সরকারী বাসায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সে সময় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও কেউ আটক হয়নি।

এছাড়া রামানন্দ পাল বরগুনা জেলার বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে চাকুরিরত অবস্থায় ২০১৮ সালের ৩ জুলাই তার স্ত্রী অদিতি বড়ালকে আরও একবার ছুরিকাঘাত করা হয়। এছাড়া বাগেরহাটে থাকাকালেও তার উপর হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. জিয়াউল হক জানান: দুপুর ১টার দিকে এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সরকারি কোয়ার্টারে অদিতি বড়ালের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুললে তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ হাসপাতালে পৌঁছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান: ঘটনাটি জানার সাথে সাথে আমরা হাসপাতলে গিয়েছি। তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অদিতি বড়ালের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাশ দুর্বৃত্তের গুলিতে মারা যান।

Tags: আহতএসিল্যান্ডছুরিকাঘাতদুর্বৃত্তপিরোজপুরস্ত্রী
Previous Post

‘শুরুর আগে শেষ দেখলে সমস্যা’

Next Post

‘ফার্স্ট লেডি’ নয় ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’ ক্যারি সাইমন্ডস!

Next Post

‘ফার্স্ট লেডি' নয় 'ফার্স্ট গার্লফ্রেন্ড’ ক্যারি সাইমন্ডস!

এডিস মশা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT