চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের নতুন নায়িকা মিতুর একি হাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 24, জুলাই 2019
in বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘আগুন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন নতুন নায়িকা জাহারা মিতু। সপ্তাহ দুয়েক আগে খবরটি প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। কিন্তু বুধবার (২৪ জুলাই) মিতুকে দেখা গেল অদ্ভুদ বেশে!

লম্বাকেশি মিতুর মাথায় ছোট চুল, পরণে শার্ট-প্যান্ট, নীল ক্যাপ, মুখ ভর্তি গোঁফদাড়ি! প্রথমে দেখলেই যে কেউ ভড়কে যাবেন। মনে হতে পারে, শাকিব খানের নতুন নায়িকার একি হাল!

ঘটনা কী? পরিষ্কার করলেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এই প্রথম রানার আপ।

মিতু জানালেন, তিনি এমন করে সেজেছেন একটি নাটকের জন্য। যেখানে একজন ‘পকেটমার’-এর চরিত্রে দেখা যাবে তাকে।

চ্যানেল আই অনলাইনকে মিতু বলেন, নাটকটির নাম ‘পিক পকেট’। এই নাটকে বিপরীতে আছেন জোভান। আমরা দুজনেই পকেটমার চরিত্রে অভিনয় করছি।

একটি বেসরকারি চ্যানেলের ঈদুল আযহার অনুষ্ঠানমালাকে টার্গেট করে এ নাটকটি লিখেছেন টিকলি মাহমুদ, পরিচালনা করছেন রাহাত মাহমুদ।

মঙ্গলবার (২৩ জুলাই) রায়ের বাজারে মুক্তা সিনেমা হল এলাকায় শুটিং হয়েছে এবংবুধবার রাজধানীর বসিলাতে শেষ দিনের শুটিং হচ্ছে বলে জানালেন জাহারা মিতু। চরিত্রটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত তিনি।

মিতু বলেন, রোজার ঈদের আগেই কাজটি নিয়ে আলাপ হয়েছিল। কাজটি করার জন্য তখনই কথা দিয়েছিলাম। মাঝে বিশ্বকাপ ক্রিকেট ছিল। তখন উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই করতে পারিনি। চরিত্রটি শোনার পর থেকে কাজটির প্রতি আগ্রহ দেখাই। ‘আগুন’ সিনেমার প্রস্তুতিকে মাথায় রেখে সব কাজ ফিরিয়ে দিলেও এই চরিত্রটিকে ফেরাতে পারিনি।

তিনি জানান, ‘আগুন’ সিনেমার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেই এই একটি নাটকের জন্য কাজ করছেন। বললেন, সিনেমার কাজ শেষ ও মুক্তির আগে পর্যন্ত আর কোনো নাটকে কাজ করবেন না।

শাকিব খান ও মিতুর ‘আগুন’ নির্মাণ করতে যাচ্ছেন প্রিয়া আমার প্রিয়া, হিরো দ্য সুপারস্টার খ্যাত নির্মাতা  বদিউল আলম খোকন। প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।

নির্মাতা সূত্রের খবর, আসছে ২৯ জুলাই ‘আগুন’-এর মহরত অনুষ্ঠিত হবে এবং শুটিং শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে।

Tags: জাহারা মিতুলিড বিনোদনশাকিব খান
Previous Post

গুজব ছড়িয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে

Next Post

গুজব রোধে ‘সচেতনতা সপ্তাহ’

Next Post
গণপিটুনি-চোর সন্দেহে পিটিয়ে হত্যা-তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

গুজব রোধে ‘সচেতনতা সপ্তাহ’

পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দূর্গত মানুষের পাশে আছি: জি এম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT