চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দূর্গত মানুষের পাশে আছি: জি এম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 24, জুলাই 2019
in রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে সবসময় ছিলো, সারা জীবনই পাশে থাকবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশায় আমরা তাদের পাশে থাকবো তাদের অধিকার আদায়ের আন্দোলনে।

আজ বুধবার দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মানুষের জন্য এরশাদের অবদানের কথা জানিয়ে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।  আমরা পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দূর্গত মানুষের পাশে আছি, সহায়তার হাত বাড়াতে। আমরা সাধ্যমত সহায়তা পৌঁছে দেবো বন্যার্ত মানুষের মাঝে।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে দেশের মানুষকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

সরকারের প্রতি আহবান জানিয়ে জিএম কাদের আরো বলেন, বন্যাদূর্গত মানুষের কাছে যথাযথভাবে ত্রাণ পৌঁছে না। প্রকৃত দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করুন। ত্রাণ নিয়ে কেউ অনৈতিক কাজ করলে তা মেনে নেয়া হবে না।  ত্রাণ বিতরণে অনিয়ম হলে তা সংসদে তুলে ধরবো।

তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজায় মানুষের ঢল প্রমাণ করে, তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন।  তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এখনো প্রতিদিন হাজারো মানুষ কবরের পাশে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের বরেণ্য নেতারা পল্লীবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছেন।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে একজন অকৃত্রিম দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন।

জাতীয় পার্টির ইসলাম পুর উপজেলা কমিটির আহবায়ক মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদ মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন, ইসলামপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।

Previous Post

গুজব রোধে ‘সচেতনতা সপ্তাহ’

Next Post

দেশব্যাপী ৫৩ প্রেক্ষাগৃহে চলবে ‘বিবাহ অভিযান’

Next Post

দেশব্যাপী ৫৩ প্রেক্ষাগৃহে চলবে ‘বিবাহ অভিযান’

রেনুকে প্রথম ‘ছেলেধরা’ বলা মানুষটি কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT