চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের শপথ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 24, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বরিস জনসন-প্রধানমন্ত্রী

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।

বুধবার বিকেলে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবেন তাকে।

টোরি সদস্যদের ভোটাভুটিতে ৬৬.৪ শতাংশ ভোট পেয়ে পররাষ্ট্র সচিব জেরেমি হান্টকে হারান জনসন।

এর আগে রানির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে। দায়িত্ব নেয়ার পর আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বরিস জনসন।

এর আগে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ না করার কথা জানিয়ে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও শিক্ষামন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

বিজয়ী ভাষণে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কাজ, অর্থাৎ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছেন বরিস জনসন। সেই সঙ্গে ব্রিটেনকে ঐক্যবদ্ধ করা এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে হারানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা।

ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে মতপার্থক্যে গত বছর জুলাইয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জনসন। এরপর গত ২৪ মে পদত্যাগের ঘোষণা দেন টেরেসা।

Tags: টেরেসা মেটেরেসা মে-পদত্যাগবরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রীব্রেক্সিটযুক্তরাজ্য
Previous Post

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

Next Post

একদিনের ব্যবধানে বান্দরবানে আ. লীগ আরেক নেতা খুন

Next Post

একদিনের ব্যবধানে বান্দরবানে আ. লীগ আরেক নেতা খুন

এক ম্যাচ নিষিদ্ধ মেসি, দিতে হবে জরিমানাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT