চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ নিষিদ্ধ মেসি, দিতে হবে জরিমানাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 24, জুলাই 2019
in ফুটবল, স্পোর্টস
A A

শাস্তি এড়াতে পারলেন না লিওনেল মেসি। কোপা আমেরিকার মঞ্চে বিতর্কিত মন্তব্য করে শেষমেশ নিষিদ্ধই হতে হল আর্জেন্টাইন তারকাকে। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এলএম টেনকে।

কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর মেসি সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। তিনি স্পষ্ট জানান, ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য আগে থেকেই টুর্নামেন্টের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।রেফারির বিরুদ্ধে পরিকল্পনামাফিক পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ছোট অপরাধে গুরু দণ্ডের মতো অহেতুক লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় আরও ক্ষুব্ধ দেখায় মেসিকে। ফলে দল ব্রোঞ্জ পদক জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নিতে যাননি মেসি ও তার দলের কেউ।

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের মতো আচরণের জন্য শাস্তির সম্ভাবনা ছিল প্রবল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়।

যদিও এক্ষেত্রে বড়সড় শাস্তি এড়িয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কনফেডারেশনের পক্ষ থেকে মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে জরিমানাও ধার্য্য করা হয়েছে।

একটি আন্তর্জাতিক ম্যাচে মাঠের বাইরে থাকা ছাড়াও দেড় হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে মেসিকে। এর ফলে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলতে পারবেন না বার্সেলোনা সুপারস্টার।

মেসির সঙ্গে শাস্তি দেয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসেসিয়েশনের প্রধান ক্লডিও তাপিয়াকেও। ফিফার নীতিনির্ধারণী আসন থেকে তাকে বাদ দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। ৩ জুলাই এক খোলা চিঠিতে কনমেবলের সমালোচনা করেছিলেন তাপিয়া।

Tags: মেসিলিড স্পোর্টস
Previous Post

একদিনের ব্যবধানে বান্দরবানে আ. লীগ আরেক নেতা খুন

Next Post

ঢাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

Next Post
ঢাবি-সাত কলেজ অধিভুক্তি-পরীক্ষা বর্জন

ঢাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

সাহো’র পোস্টারে প্রভাস-শ্রদ্ধার রসায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT