চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনে সাংবাদিক নেতৃবৃন্দের দাবি

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:08 অপরাহ্ন 16, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনে সাংবাদিক নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করা না হলে সাংবাদিককরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব এডিটর্স কাউন্সিল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে সাংবাদিকরা এ সমাবেশে অংশ নেয়।

একই দাবিতে সারাদেশের সাংবাদিকরা আজ নিজ নিজ এলাকায় সমাবেশের আয়োজন করে। বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক সাংবাদিকদের নতুন বেতন কাঠামোর দাবিতে কর্মসূচি ঘোষণা করে বলেন, ২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠন না হলে ২৭ নভেম্বর সারাদেশের সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করবে। ওইদিন সমাবেশ শেষে ঢাকার সাংবাদিকরা তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবেন এবং বিভাগীয় শহরের সাংবাদিকরা বিভাগীয় কমিশনার ও জেলার সাংবাদিকরা নিজ নিজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে।

তিনি বলেন, এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এছাড়া ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এক ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি এবং ২০ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি ওয়েজবোর্ড গঠন করা না হয় তাহলে ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ওয়েজবোর্ড মানে শুধু বেতন বৃদ্ধিই নয়, এই শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষনা করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পেয়েছে, অথচ সাংবাদিকদের বেতন বাড়েনি।

সমাবেশ থেকে নবম ওয়েজবোর্ডের আওতায় প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

Tags: নবম ওয়েজবোর্ড
Previous Post

যশোরে ছোট্ট ছাদে এক গৃহিনীর গাছ-গাছালির পসরা

Next Post

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Next Post

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাংকের লাইনে প্রধানমন্ত্রীর মা: অনুকরণীয় এক দৃষ্টান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT