চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের লাইনে প্রধানমন্ত্রীর মা: অনুকরণীয় এক দৃষ্টান্ত

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:29 অপরাহ্ন 16, নভেম্বর 2016
in সম্পাদকীয়
A A

অপ্রত্যাশিত এক ঘোষণায় গত ৮ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতে প্রচলিত ৫০০ এবং এক হাজার রুপির নোট বাতিলের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো বলে তার সরকার মনে করছে। এমন ঘোষণার পরদিন থেকে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। অস্বস্তি আর ভোগান্তিতে বাড়ে সাধারণ মানুষের ক্ষোভ-অসন্তোষ। শুরু হয় পুরনো রুপি বদলে নতুন নোট নিতে ভারতবাসীর ‘নোটযুদ্ধ’। ব্যাংক, এটিএম বুথেএবং পোস্ট অফিসের লাইনে তীব্র ভীড় আর ঠাসাঠাসি। এরইমধ্যে নোট বদলাতে গিয়ে কারো কারো লাশ হওয়ার খবরও প্রকাশ করে সেদেশের গণমাধ্যম। তবে নোট নিয়ে সব আলোচনা-সমালোচনা ছপিয়ে নতুন আলোচনার কেন্দ্রে চলে আসেন প্রধানমন্ত্রী মোদির মা হীরাবেন মোদি। খবরে প্রকাশ, ছেলে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হওয়ার পরও বিশেষ সুবিধা না নিয়ে অন্য দশজন সাধারণ মানুষের মতোই গুজরাটের রাজধানী গান্ধীনগরের একটি ব্যাংক শাখার লাইনে দাঁড়িয়ে বাতিল নোট বদলে নতুন নোট নিয়েছেন ৯৬ বছর বয়সী হীরাবেন। আমাদের দেশে এমন ঘটনা কল্পনাতীত। এখানে কেউ স্বপ্নেও ভাবেন না এমনকি মন্ত্রী পরিবারের কোনো সদস্য এভাবে সাধারণ মানুষের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সেবা গ্রহণ করবেন। এদেশে প্রতি পদক্ষেপেই দেখা যায় ক্ষমতাবানদের দাপট। কথায় কথায় তারা বলে দেন, আমি ওমুকের এই, তমুক আমার এটা হয়, ওই মন্ত্রী-এমপি আমার এই হয়, ইত্যাদি। এসব ব্যক্তির ক্ষমতার দাপটে কোনো কোনো সময় সাধারণ মানুষকে ত্রাহি অবস্থায় পড়তে হয়। রাষ্ট্র-সমাজের প্রতিটি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হন তারা। ওইসব ব্যক্তির সুবিধায় গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হয়, হাসপাতালে মুমূর্ষু রোগিকে বাদ দিয়ে তাদের জন্য বরাদ্দ হয় বিশেষ সিট বা কেবিন। মন্ত্রী-কর্মকর্তা নামবেন বলে অফিসের লিফট আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ-বদলি-ঠিকাদারি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অহরহই দেখা যায় এমন চিত্র। এ অবস্থায় আমরা মনে করি, ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি যে দৃষ্টান্ত তৈরি করলেন; তা আমাদের জন্য অনুসরণীয় হতে পারে। আশা করতে পারি, শিক্ষণীয় এ উদাহরণ থেকে অনেকের শুভবুদ্ধির উদয় হবে।

Previous Post

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Next Post

নাসিরনগরে হিন্দুদের বাড়িতে আবারও আগুন, বৃদ্ধার মৃত্যু

Next Post

নাসিরনগরে হিন্দুদের বাড়িতে আবারও আগুন, বৃদ্ধার মৃত্যু

একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করল রবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT