চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী হত্যায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:37 অপরাহ্ন 15, জুলাই 2019
in - সেমি লিড, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে বার সমিতির প্রবীন আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মিঞা মো. হাসান আলী রেজাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে একই পরিবারের তিন জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় শহরের বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের মুসলিম পাড়ার মহাদেবের ছেলে তপন সরকার (৫০), তার স্ত্রী কল্পনা রানী ও তাদের ছেলে তন্ময় (১৮)।

সোমবার গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরা সুলতানা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান: রোববার ১৪জুলাই সন্ধ্যায় শহরের বটতলা থেকে অভিযুক্তদের আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, হাসান আলী রেজা নিখোঁজ হওয়ার আগে তপন সরকারের স্ত্রীর সাথে চারবার মুঠোফোনে কথা বলেন। সেই সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

৮ জুলাই সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মিঞা মো. হাসান আলী রেজা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার। নিখোঁজের পাঁচদিন পর ১৩ জুলাই টাঙ্গাইলের পৌর এলাকার লৌহজং নদ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Previous Post

আদালতের ভেতরেও এমন কাণ্ড!

Next Post

২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

Next Post

২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

ক্ষমতার অপব্যবহার না করার জন্য ডিসিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT