চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতার অপব্যবহার না করার জন্য ডিসিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 15, জুলাই 2019
in বাংলাদেশ
A A

জেলা প্রশাসকদের ক্ষমতার অপব্যবহার না করে জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বিভাগ ও জেলার প্রশাসনিক প্রধানদের সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে এমন আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন: আপনার কর্মস্থলে দায়িত্ব ও ক্ষমতার মধ্যে ব্যবধান বজায় রাখুন। ক্ষমতার অপব্যবহার করবেন না। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন।

জেলা প্রশাসন কর্মকর্তাদের দক্ষ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন: ডিসিদের অবশ্যই জনগণের মৌলিক অধিকার পূরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে কার্যকর ও সঠিক নেতৃত্বদান করতে হবে।

গৃহায়ন, শিক্ষা, শিল্প ভিত্তিক কৃষির সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে রাষ্ট্রপতি উপজেলা ও উপ-শহরগুলোকে আধুনিক করে গড়ে তোলার জন্য প্রশাসকদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন: যে কোনো ধরনের অনিয়ম এবং গণমানুষের দুর্ভোগ বন্ধ করাটা দুরহ কাজ। এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মচারি ও লোক অসাধুপায়ে অর্থ উপার্জন করছে। তা দমন করতে হবে।  সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদকের অপব্যবহার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেয় হচ্ছে।

Previous Post

২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

Next Post

এরশাদকে কি ক্ষমা করা যায়?

Next Post
এরশাদের অবস্থা আশঙ্কাজনক

এরশাদকে কি ক্ষমা করা যায়?

লাবণ্যের মৃত্যুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT