চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চার বছরের কঠোর পরিশ্রমের ফল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 13, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চার বছর আগে বিপর্যয় নেমে এসেছিল ইংল্যান্ড ক্রিকেটের উপর। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংলিশরা। চার বছর পর সেই দলটিই বিশ্বকাপ শিরোপা থেকে এক কদম দূরে। ইংল্যান্ডের এই বদলে যাওয়ার অগ্রনায়ক ইয়ন মরগান। স্বাগতিকদের দলপতি জানালেন, কঠোর পরিশ্রম ও নিজেদের উৎসর্গের ফলাফল এটি।

রোববার লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ৩.৩০মিনিটে শুরুর ম্যাচ। মহারণের আগেরদিন মরগান বললেন, ‘এটি আমার এবং ড্রেসিংরুমের সবার কাছে বিশাল বড় ব্যাপার।’

২০১৫ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার পর আমূল বদলে যায় ইংল্যান্ড। মরগানের নেতৃত্বে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় থ্রি-লায়ন্সরা। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ফাইনালে জায়গা করে নেয় রয়-রুটের দেশ। দীর্ঘ কঠোর সাধনাতেই এসেছে এই সাফল্য। মরগান মনে করিয়ে দিলেন সেটিই।

‘এটি চার বছরের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং অনেক পরিকল্পনার ফসল। বিশ্বকাপের শিরোপা জেতার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ’ স্বপ্ন ছোঁয়া থেকে এক কদম দূরে দাঁড়িয়ে বলে চলেন মরগান।

মিডলসেক্সের খেলোয়াড় হিসেবে লর্ডস মরগানের বাড়ির মতোই। এই মাঠের ফাইনাল নিয়ে তাই আলাদা রকম রোমাঞ্চিত ইংলিশ দলনায়ক, ‘আমি ব্যক্তিগতভাবে নির্ভার। ঘরের মাঠে খেলতে পারাটা দারুণ। আগামীকালের ম্যাচ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আমরা ম্যাচটি উপভোগ করতে যাচ্ছি। এটি বিশ্বকাপের ফাইনাল এবং আমরা হতাশ হতে চাই না।’

সেমিফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। লর্ডসের সবুজ গালিচায় মরগান কিংবা উইলিয়ামসন, শিরোপা যে-ই উঁচিয়ে ধরুক না কেনো, নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। কেননা এ দুটি দেশই এখনও শিরোপার স্বাদ পায়নি বিশ্বমঞ্চে।

Tags: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯মরগান
Previous Post

সম্প্রীতির বন্ধন, বঙ্গবন্ধু ও ভূপেন হাজারিকা

Next Post

‘আমার কাজ চাপ তৈরি করা’

Next Post

‘আমার কাজ চাপ তৈরি করা’

বন্যার্তদের সহায়তায় আ. লীগের ত্রাণ উপ-কমিটির তিন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT