চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের রিসেপশনে দৃষ্টি কাড়লেন শ্রাবন্তী-রোশান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 05, জুলাই 2019
in বিনোদন
A A

মাস দুয়েক আগে ফের বিয়ে করে সংবাদ শিরোনাম হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে তিনি বিয়ে করেছেন পাঞ্জাবের রোশান সিংহকে। এরপর থেকে জনসম্মুখে কোনো পার্টিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে এবার ঝলক দেখালেন এই দম্পতি!

বৃহস্পতিবার ছিলো টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে অতিথি হিসেবে দেখা গেছে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, টলিউডের শীর্ষ অভিনেতা-অভিনেত্রীসহ সব অঙ্গণের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের।

তবে এরমাঝে হঠাৎ আলো কেড়ে নিলেন শ্রাবন্তী। সহকর্মী হিসেবে নুসরাত ও নিখিল জৈনকে শুভ কামনা জানাতে ছুটে এসেছিলেন তিনি। তবে একা নয়, এই সংবর্ধনা অনুষ্ঠানে শ্রাবন্তী এসেছিলেন স্বামী রোশানের হাত ধরে!

কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গেল মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নবনির্বাচিত সদস্য নুসরাত জাহান। তবে তাদের বিয়ের অনুষ্ঠান হয় তুরস্কের বোদরুম শহরে। সে অনুষ্ঠানে কাছের বন্ধু বান্ধব ও আত্মীয় ছাড়া আর কেউ ছিলো না। তখনই নুসরাত জানিয়েছিলেন যে, শিগগির কলকাতায় হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

Tags: জিতটলিউডদেবনিখিলরোশানশ্রাবন্তী
Previous Post

ঔপনিবেশিক বিফ্রকেস ছেড়ে ভারতের অর্থমন্ত্রীর হাতে ‘বহি-খাতা’

Next Post

ফখর ফিরলেও জমে গেছেন ইমাম-বাবর

Next Post

ফখর ফিরলেও জমে গেছেন ইমাম-বাবর

অপো

অপো স্মার্টফোন কিনে ‘লাখপতি’ হওয়ার সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT