চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপো স্মার্টফোন কিনে ‘লাখপতি’ হওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 05, জুলাই 2019
in তথ্যপ্রযুক্তি
A A
অপো

যেকোনো মডেলের স্মার্টফোন কিনলেই ‘লাখপতি’ হওয়ার সুযোগ ও ৪৬ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাসসহ দারুণ সব অফার নিয়ে এসেছে অপো।

এছাড়াও প্রতিটি স্মার্টফোন ক্রয়েই অপো দিচ্ছে ফ্রি হ্যান্ডসেট, ক্যাশব্যাক, ব্যাকপ্যাক, গিফট বক্স কিংবা ওয়্যারলেস হেডফোন এর মতো দুর্দান্ত সব উপহার।

এসব অফার মিলবে ৪-৬ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’ এ অপো’র প্যাভিলিয়নে।

এই এক্সপো এমন এক মিলনমেলা যেখানে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের যুগান্তকারী উদ্ভাবন আর নতুন সব স্মার্টফোন নিয়ে হাজির হয় ভক্তদের সামনে।

স্মার্টফোনপ্রেমীদের এই মিলনমেলায় তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড অপো নিয়ে এসেছে এ বছরের বিশ্বের সবচেয়ে আলোচিত শার্কফিন রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম এবং হাইব্রিড জুম ক্যামেরার সমৃদ্ধ ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো রেনো ১০এক্স জুম এবং অপো রেনো।

এছাড়াও থাকছে রাইজিং ক্যামেরা ও পোর্ট্রেইট ফটোগ্রাফিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা অপো এফ১১ ও অপো এফ১১ প্রো হ্যান্ডসেট। তাছাড়াও অপো এফ সিরিজ এবং এ সিরিজের বিভিন্ন বাজেটের দারুণ সব স্মার্টফোন।

আর এসব ফোন ক্রয়ের ক্ষেত্রে অপো ভক্তদের জন্যে নিয়ে এসেছে দারুণ সব উপহার।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর পিআর অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি বলেন, ‌‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো এমন একটি উপলক্ষ যেখানে আমাদের সুযোগ ঘটে অপো ফ্যান ও স্মার্টফোনে নতুন সব উদ্ভাবনের সন্ধানে থাকা স্মার্টফোনপ্রেমীদের সাথে সরাসরি যোগাযোগের। বছরজুড়েই বহু স্মার্টফোনপ্রেমী অপেক্ষায় থাকেন এই সময়ের। ক্রেতাদের এই অপেক্ষা ও ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করতেই আমরা নিয়ে এসেছি দারুণ সব উপহার। মেলা চলাকালীন পুরো সময়জুড়েই মিলবে এসব উপহার। মেলায় থাকছে অপো’র নতুন ফ্ল্যাগশিপ অপো রেনো ১০এক্স জুম, অপো রেনো, অপো এফ১১ প্রো ছাড়াও অপোর বিভিন্ন মডেলের হ্যান্ডসেট। সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের প্যাভিলিয়নে এসে স্মার্টফোনে আমাদের নতুন সব উদ্ভাবন পরখ করে যেতে।’

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪-৬ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’। মেলায় প্যাভিলিয়ন ২ এ থাকছে অপো’র রাজসিক উপস্থিতি।

এবারের ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’ এ প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো।

Tags: অপো
Previous Post

ফখর ফিরলেও জমে গেছেন ইমাম-বাবর

Next Post

বিদায় মাশরাফী!

Next Post

বিদায় মাশরাফী!

লর্ডস, বিশ্বকাপ ও মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT