চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে ‘সাহো’, বাহুবলীকেও টেক্কা দেয়ার ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 13, জুন 2019
in বিনোদন
A A

বহুল প্রতীক্ষিত ছবি ‘সাহো’। ছবিটি নির্মাণের আগেই প্রযোজনা সংস্থা থেকে জানান দেয়া হয়, ভারতীয় সব ধরণের অ্যাকশনধর্মী ছবিকে টেক্কা দিতেই আসছে এটি! তাছাড়া এই ছবিতে আছেন বাহুবলী খ্যাত তারকা অভিনেতা প্রভাস!

বিগ ধামাকা যে আসছে তা টের পাওয়া গিয়েছিলো আগেই, এবার টিজার প্রকাশের পর ‘সাহো’ নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ আরো বেড়ে গেলো কয়েক গুণ।

‘বাহুবলি ২’ দিয়ে সর্বশেষ দর্শকদের মন জয় করেছিলেন ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস। দুই বছরের দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন এই সুপারস্টার। দীর্ঘ সময় ধরেই ‘সাহো’ চর্চায় ব্যস্ত ছিলেন এই তারকা, এটির জন্য অন্য ছবিতে অভিনয়ের প্রস্তাবও প্রত্যাখান করেছেন তিনি।

বৃহস্পতিবার ‘সাহো’র অফিসিয়াল টিজার প্রকাশ করে টি-সিরিজ। তারআগে বুধবার বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর টুইট করে জানিয়েছিলেন যে, অ্যাকশনে ভরপুর ‘সাহো’তে এমন অ্যাকশন দেখা যাবে, যা আগে কেউ দেখে নি।

টিজার প্রকাশের পর সেটাই সত্য হলো। ১ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারে দুর্দান্ত অ্যাকশন অবতারে দেখা গেছে প্রভাসকে। টিজারে ‘সাহো’র গল্প নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া না গেলেও ছবিটি যে ‘বাহুবলী’কে টেক্কা দিতেই, সেটা প্রায় নিশ্চিত!

৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটির শুধুমাত্র অ্যাকশনের জন্যই খরচ হয়েছে ৯০ কোটি রুপি। এর বেশির ভাগ অর্থ খরচ হয়েছে ভিএফএক্স-এর কাজে। ছবির অধিকাংশই শুট করা হয়েছে আবুধাবিতে।

তেলেগু ইন্ডাস্ট্রির ছবি হলেও ‘সাহো’ নিয়ে প্রতীক্ষায় পুরো ভারত। আর সে কথা মাথায় রেখেই বিশাল বাজেটের এই ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগুসহ অন্তত পাঁচটি ভাষায়।

ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও আরো অভিনয় করছেন নীল নিতেন মুখেশ, অরুন বিজয়, এভেলিন শর্মা প্রমুখ।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে সুজিত পরিচালিত ‘সাহো’ ।

টিজারে দেখুন ‘সাহো’:

Tags: প্রভাসশ্রদ্ধা কাপুরসাহো
Previous Post

কেমন হলো মারজুকের ‘মাই নেম ইজ জনি’?

Next Post

ধোনির ফ্যান হলেই হোটেলে বিনামূল্যে খাবার!

Next Post

ধোনির ফ্যান হলেই হোটেলে বিনামূল্যে খাবার!

জয়নুল আবদিন ফারুককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT