চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ফ্যান হলেই হোটেলে বিনামূল্যে খাবার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 13, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আপনি যদি মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত হন, তো চলে যান ভারতে। কারণ, সেখানকার একটি হোটেল আপনার জন্য অপেক্ষা করছে বিনামূল্যে খাবার নিয়ে। এটা কোনো বানানো গল্প নয়, যেকেউ চাইলেই গিয়ে দেখে আসতে পারে।

পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার বাসিন্দা সম্বু বোসের হোটেলের নামই ‘ধোনি হোটেল’। বোস নিজেও ধোনির অন্ধভক্ত। তাই প্রত্যেক ধোনি ভক্তদের জন্য বিনামূল্যে খাবারও দেন। এমনই খবর দিচ্ছে আইএএনএস।

‘ধোনি হোটেল’ প্রধানত বাঙ্গালী খাবারই সরবরাহ করে। ছোট আকারের হলেও হোটেলের খাবার খুবই ভালো এবং পুরো হোটেলই ধোনির বিভিন্ন রকম পোস্টারে ভরা।

ভারতীয় বেসরকারি সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস বা আইএএনএসকে ৩২ বছরের বোস বলেন, ‘এই দুর্গাপূজায় আমাদের হোটেলের দুই বছর পূর্তি হবে। সবাই জানে এখানকার খাবারটা ভালো। তাই খেতে আসে। ধোনি হোটেলের ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করুন- সবাই বলবে, আপনি এটাকে কোনো উপায়েই মিস করতে পারেন না।’

সাবেক অধিনায়ক ধোনিকে নিয়ে বোসের বক্তব্য, ‘তিনি অন্যদের চেয়ে আলাদা। আমি শৈশব থেকেই তাকে ভালোবাসি। যেভাবে ক্রিকেটটা খেলছেন, তিনি তো কিংবদন্তি। তিনি আমার কাছে একটি অনুপ্রেরণার নাম।’

ধোনির সঙ্গে কখনো দেখা হলে তাকে নিজের হোটেল দেখার প্রস্তাব দেবেন বোস, ‘আমি জানি আমার স্বপ্নপূরণ হবে না। কিন্তু যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয়, তাহলে আমি তাকে আমার এই গরিবি খাবার খেয়ে যাওয়ার অনুরোধ করব। আমি জানি তিনি ভাত-মাছ পছন্দ করেন।

ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন ধোনি, বিশ্ব ক্রিকেটেরও বড় অ্যাম্বাসেডর। তার নেতৃত্বেই দুটি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ টি-টুয়েন্টি ও ২০১১তে ঘরের মাঠে তার আমলেই দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারতীয়রা। চলতি বিশ্বকাপেও দলের অন্যতম ভরসার নাম ধোনি।

বিশ্বকাপে এবার দারুণ শুরু করেছে আগেরবারের সেমি-ফাইনালিস্ট ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে হাই-প্রোফাইল সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে কোহলির দলের প্রতিপক্ষ তাদের মতোই এখনো অপরাজিত নিউজিল্যান্ড। কিউই পরীক্ষার পর ১৬ জুন ম্যানচেস্টারে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

Tags: ধোনিবিশ্বকাপ-২০১৯
Previous Post

টিজারে ‘সাহো’, বাহুবলীকেও টেক্কা দেয়ার ইঙ্গিত

Next Post

জয়নুল আবদিন ফারুককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Next Post

জয়নুল আবদিন ফারুককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পর্শিয়ার ব্যক্তিগত জীবনে 'আবার বসন্ত' আসবে কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT