চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত এক দশকের বাংলাদেশ সমৃদ্ধি ও অগ্রগতিতে চ্যাম্পিয়ন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 27, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট জিতলেই হবে না, জনগণের হৃদয় জয় করতে হবে। বাংলাদেশ গত এক দশকে জঙ্গিবাদ ও দুর্নীতির বেড়াজাল ঠেলে সমৃদ্ধি ও অগ্রগতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ ছিল জঙ্গিবাদ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসাবে পরিচিত। আর গত এক দশকের বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধি ও অগ্রগতিতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর কাছে শপথগ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের জন্য কাজ করুন।

গত ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাভোটময়মনসিংহ সিটি কর্পোরেশন
Previous Post

জিডিপিতে দুই শতাংশ প্রবৃদ্ধি যোগ করতে চায় বীমা খাত

Next Post

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে বলিউডের চিত্রনাট্যকার

Next Post

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে বলিউডের চিত্রনাট্যকার

প্রশাসনের চোখের সামনে ঈদে ঝুঁকিপূর্ণ যানবাহন নামানোর প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT