চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে বলিউডের চিত্রনাট্যকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 27, মে 2019
in বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিতব্য ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটির কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে ছবির চিত্রনাট্য প্রস্তুত করার আগে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরে ঘুরে তথ্য ও গবেষণা করছেন বলিউডের দুই বিখ্যাত চিত্রনাট্যকার।

বঙ্গবন্ধুর জীবনীধর্মী চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রস্তুত পূর্ব পরিকল্পনা মাফিক গত ১৯ মে ঢাকায় এসেছেন বলিউডের আলোচিত ছবি ‘বোস: দ্য ফরগটেন হিরো’র দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এই সচিব জানান, পূর্ব ঘোষণা অনুযায়ি মুম্বাই থেকে বলিউডের দুজন চিত্রনাট্যকার এসেছেন, তারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে যাচ্ছেন। সেই সময়ে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট যারাই আছেন, তাদের কাছেও যাচ্ছেন চিত্রনাট্যকাররা। তারা স্বাধীনভাবে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর উপর তথ্য সংগ্রহ করছেন। আর এসব কাজে তাদের সহযোগিতা করছেন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব প্রতাব চন্দ্র।

তথ্যমন্ত্রণালয়ের এই সচিব আরো জানান, চিত্রনাট্য তৈরি করতে বর্তমানে ঢাকায় আছেন ভারতীয় দুই চিত্রনাট্যকার। আগামি ২ জুন পর্যন্ত তারা বাংলাদেশে থাকবেন।

আগামি ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা জানালেও বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করছেন, এ বিষয়ে কিছু জানেন না আজহারুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন এটা খুঁজে বের করবেন পরিচালক নিজেই। ভারত থেকে যারা এসেছেন, তারা শুধু চিত্রনাট্যের কাজেই এসেছেন।

চলতি মাসের ৭ তারিখে দিল্লীতে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় বঙ্গবন্ধুর উপর নির্মিতব্য ছবিটি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।

বৈঠক শেষে জানানো হয়, বঙ্গবন্ধুকে নিয়ে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখবেন অতুল তেওয়ারি। আর এই কাজে তথ্য ও গবেষণায় সহযোগিতা করবেন বাংলাদেশের পিপলু খান।

সেই বেঠকে আরো জানানো হয়, বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটি ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

সেসময় শ্যাম বেনেগাল বলেছিলেন, এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করে দেব। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।

তিনি আরো জানান, পান্ডুলিপির আনুসঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে। ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায় এবং পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।

শামা জায়েদি ও অতুল তেওয়ারি দুজনই পরিচালক শ্যাম বেনেগালের ঘনিষ্ঠ। একসঙ্গে বেশকিছু কাজ করেছেন এই দুই চিত্রনাট্যকার। বিশেষ করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপর নির্মিত বলিউডের আলোচিত ছবি ‘বোস: দ্য ফরগটেন হিরো’র চিত্রনাট্য জীবনী নির্ভর চলচ্চিত্র নির্মাণে ভারতে খ্যাতি এনে দেয়।

এদিকে শামা জায়েদি সত্যজিৎ রায়ের ‘সতরঞ্জ কি খিলাড়ি’-এর সংলাপ লেখা ছাড়াও ‘উমরাও জান’ শ্যাম বেনেগালের ‘আরোহন’, ‘মান্ডি’,  ছবিগুলোর গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে বেশ সুনাম অর্জন করেন।

Tags: বঙ্গবন্ধুমান্ডিলিড বিনোদনশ্যাম বেনেগাল
Previous Post

গত এক দশকের বাংলাদেশ সমৃদ্ধি ও অগ্রগতিতে চ্যাম্পিয়ন: প্রধানমন্ত্রী

Next Post

প্রশাসনের চোখের সামনে ঈদে ঝুঁকিপূর্ণ যানবাহন নামানোর প্রস্তুতি

Next Post

প্রশাসনের চোখের সামনে ঈদে ঝুঁকিপূর্ণ যানবাহন নামানোর প্রস্তুতি

মালিবাগ-রাজারবাগ বোমা হামলা-দৃষ্টি আকর্ষণ

পুলিশের গাড়িতে হামলায় ব্যবহার হয়েছে শক্তিশালী ইম্প্রভাইজড ডেটোনেটর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT