চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট কালোবাজারিদের দমনে ও নিরাপদ ঈদযাত্রায় পাশে থাকবে র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 26, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে এবং টিকিট কালোবাজারিদের দমনে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঈদ উদযাপন শেষে মানুষের ঢাকায় ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন শেষে র‍্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান।

তিনি বলেন, ঈদযাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‍্যাব ফোর্সেস সবসময়ই কাজ করে থাকে। ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক নগরবাসী র‍্যাব-৩ আওতাধীন কমলাপুর স্টেশন হয়ে ঘরে ফিরবেন। কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে।

‘শুধু তাই নয় ঈদের সময় যেসব শপিংমলগুলোতে কেনাকাটা হয় এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।’

এই নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র চেকপোস্টে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথাও জানান তিনি।

আসা-যাওয়ার মধ্যে যেন কোন ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোন প্রকার দূর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে র‍্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। সেজন্য গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে পেট্রোল, চেকপোস্ট অব্যাহত রাখার কথাও জানান তিনি।

প্রতিবারের মতো এবারো র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুতসহ কন্ট্রোল রুম স্থাপন করার কথা জানিয়ে তিনি বলেন, ঈদের পরেও যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা থাকবে।

টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‍্যাব-৩ তৎপর রয়েছে জানিয়ে র‍্যাব-৩ কমান্ডিং অফিসার বলেন: রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তাছাড়া কোন অনিয়ম হচ্ছে কি না, আমরা নিজেরাই নজরদারিতে রাখছি।

Tags: ঈদযাত্রার‌্যাব
Previous Post

দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হাসিনা-মোদির অঙ্গীকার

Next Post

ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিপাকে মাহি

Next Post

ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিপাকে মাহি

স্মৃতি পুরাণ প্রথম প্রেম এবং ...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT