চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হাসিনা-মোদির অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 26, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হাসিনা-মোদি

দুই দেশের মধ্যকার সম্পর্ককে এক ‘নজিরবিহীন নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন, জ্বালানি ও জনগণের সাথে জনগণের বন্ধনের চলমান অংশীদারী পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিও গুরুত্ব দিয়েছেন তারা।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তির সময় সার্বিকভাবে দুই দেশের সম্পর্কে তাৎপর্যপূর্ণ ফল পাওয়া যাবে বলে আশা করছেন হাসিনা-মোদি। এই দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আবারও কাজ শুরু করতে যত দ্রুত সম্ভব বৈঠক করার জন্য তারিখ নির্ধারণের বিষয়েও একমত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো প্রথম বিদেশি নেতাদের অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যা ভারত ও বাংলাদেশের মধ্যকার ‘অসাধারণ নিবিড় ও আন্তরিক বন্ধন’ এবং দুই নেতার চমৎকার সম্পর্কেরই প্রতিফলন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার লোকসভা নির্বাচনে জনগণের বিপুল সমর্থন অর্জন করায় বৃহস্পতিবার মোদিকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
Previous Post

কী ঘটতে যাচ্ছে এবারের কৃষকের ঈদ আনন্দে?

Next Post

টিকিট কালোবাজারিদের দমনে ও নিরাপদ ঈদযাত্রায় পাশে থাকবে র‍্যাব

Next Post

টিকিট কালোবাজারিদের দমনে ও নিরাপদ ঈদযাত্রায় পাশে থাকবে র‍্যাব

ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিপাকে মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT