চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছরের তরুণী মাধুরী দীক্ষিত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 15, মে 2019
in বিনোদন
A A

৫২ বছরে পা রাখলেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জন্মদিনে বলিউডের সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত এই অভিনেত্রী।

বিশেষ এই দিনে পরিবার-পরিজন থেকে শুরু করে বন্ধু শাহরুখ-আমির এবং বলিউডের বিভিন্ন তারকার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এছাড়াও ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে মাধুরীর অনুসরণকারীর সংখ্যা ১৪ মিলিয়নের বেশি। তারাও এই অভিনেত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

সেই সাথে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিশেষ বার্তাসহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে।

বয়স ৫২ হলেও এখনো রূপে অনন্য মাধুরী। দীর্ঘ তিন দশক ধরে উপমহাদেশীয় চলচ্চিত্রপ্রেমীদের আকৃষ্ট করে রেখেছেন তিনি। বিশেষ করে তার হাসিতে এখনো কুপোকাত কোটি পুরুষ!

সৌন্দর্যের পাশাপাশি অভিনয় ও নাচ দিয়ে তিনি নিজেকে উপমহাদেশীয় দর্শকের কাছে দেবীরূপে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ১৯৮৮ সালে ‘তেজাব’-এর মাধ্যমে দর্শক মহলে বিপুল সাড়া ফেলেন। এই ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পান। এর পর থেকেই বলিউডে মাধুরী নামের নক্ষত্রের উত্থান শুরু।

১৯৮০-৯০ দশকে তিনি হিন্দি চলচ্চিত্রের নেতৃত্বদানকারী অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে একচ্ছত্র প্রভাব বিস্তার করেন। মাধুরী উপহার দিয়েছেন  ‘দিল’, ‘সাজন’, ‘আনজাম’, ‘কয়লা’, ‘খলনায়ক’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে সনম’, ‘দেবদাস’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রগুলো।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ সিনেমাতে।  যা বক্স অফিসে এ ছবি সুপারফ্লপ হলেও তাঁর উপস্থিতি ও নাচ দেখতে প্রেক্ষাগৃহমুখী হয়েছিলেন অগণিত দর্শক।

Tags: আমিরবলিউডমাধুরী দীক্ষিতশাহরুখ খান
Previous Post

সিয়াম সাধনার উদ্দেশ্য

Next Post

স্বাগতম জননেতা ওবায়দুল কাদের

Next Post

স্বাগতম জননেতা ওবায়দুল কাদের

ফাইল ছবি

রাহি’র ৫ উইকেট, পরীক্ষায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT