চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাগতম জননেতা ওবায়দুল কাদের

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:20 অপরাহ্ন 15, মে 2019
in সম্পাদকীয়
A A

দুই মাসেরও বেশি সময় ধরে দেশের মানুষ যে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ছিলেন, শেষ পর্যন্ত সেই উদ্বেগের অবসান হয়েছে। কারণ, সিঙ্গাপুরে চিকিৎসা দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তার এই প্রত্যাবর্তনে তাকে আমরা স্বাগত জানাই। জননেতা ওবায়দুল কাদেরের প্রত্যাবর্তনে আওয়ামী লীগ ও দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন। সুস্থ হয়ে রাজনীতিতে ফেরার জন্য তাকে অভিবাদন।

আওয়ামী লীগের মত একটি বৃহত্তর সংগঠনের সাধারণ সম্পাদক থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বহুদিন দেশের মূলধারার রাজনীতির বাইরে ছিলেন। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে তার নীরবতা আমাদের ব্যথিত করেছে। আমরা আশাবাদী ছিলাম তিনি সুস্থ হয়ে ফিরবেন।

গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। দিনভর উৎকন্ঠা শেষে পর দিন ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে যোগে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩৩ দিন চিকিৎসা শেষে ৫ এপ্রিল ছাড়পত্র পান তিনি। ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে কিছু নিয়মিত চেকআপ করার জন্য সিঙ্গাপুর থাকতে হয়েছে। প্রায় দুই মাস ১০ দিন পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেশে ফিরছেন নতুন আশার আলো নিয়ে। রাজনীতিতে সদা সক্রিয় ওবায়দুল কাদের আবারও সবার মাঝে তার সেই তেজস্বী ও তীক্ষ্ম বক্তৃতার মধ্য দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করবেন বলেই আমরা বিশ্বাস করি।

আমরা মনে করি, ওবায়দুল কাদের তার ত্যাগী রাজনৈতিক আদর্শ নিয়ে আবারও নিজের জীবনকে রাজনীতির কল্যাণে উৎসর্গ করবেন। দেশের রাজনীতি সচেতন মানুষের মনে আশার সঞ্চার করে তিনি দেশের কাজে নতুন উদ্দীপন সঞ্চার করবেন। দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরসম্পাদকীয়
Previous Post

৫২ বছরের তরুণী মাধুরী দীক্ষিত!

Next Post

রাহি’র ৫ উইকেট, পরীক্ষায় বাংলাদেশ

Next Post
ফাইল ছবি

রাহি’র ৫ উইকেট, পরীক্ষায় বাংলাদেশ

দেশে ফিরে ওবায়দুল কাদের যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT