চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বাড়ির মতো যত্ন নিয়ে অফিস গোছাচ্ছি: শাকিব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 10, মে 2019
in বিনোদন
A A

অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র প্রযোজনায় বেশ মনোযোগী দেশের শীর্ষ তারকা শাকিব খান। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি ‘পাসওয়ার্ড’। ছবিটি নিয়ে বেশ আশাবাদী শাকিব।

পাশের দেশ ভারতের দিকে তাকালেও দেখা যাবে, বলিউডের শীর্ষ তারকা সালমান, শাহরুখ ও আমির খান থেকে শুরু করে বহু তারকা অভিনেতা-অভিনেত্রীদের আছে নিজস্ব চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। কলকাতায় সিনেমা ইন্ডাস্ট্রিতেও এই প্রবণতা বাড়ছে। কিন্তু বাংলাদেশে তারকাদের মধ্যে চলচ্চিত্রে লগ্নি করার উদাহরণ খুব বেশি নেই। তবে এবার অভিনয়ের পাশাপাশি পুরো মনোযোগী ব্যবসায়ীর মতো চলচ্চিত্র প্রযোজনায়ও মন দিতে চান শাকিব খান।

বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নিজের আগ্রহের কথা জানালেন শাকিব খান। আলাপে ঢাকাই ছবির এই ‘নবাব’ বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস) নিয়ে সামনে অনেক পরিকল্পনা করছি। প্রতি বছর বিভিন্ন উৎসব টার্গেট করে আন্তর্জাতিকমানের ছবি নির্মাণ করতে চাই। তিনি এও বলেন, অফিস গোছানো প্রায় শেষ। সবকিছু নিজের বাড়ির মতো করে গোছাচ্ছি।

২০১৪ সালে এসকে ফিল্মসের ব্যানারে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে প্রথম লগ্নী করেছিলেন শাকিব খান। ওই বছর ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। ওই সাফল্যে উৎসাহিত হয়ে কয়েক বছর পর আসন্ন ঈদকে (ঈদুল ফিতর) টার্গেট করে ‘পাসওয়ার্ড’ নামের ছবিতে ফের লগ্নী করলেন। আর এই ছবিটির মধ্য দিয়ে চাঙ্গা করতে চাইছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামটিও।

আর তাই শুক্রবার (১০ মে) সন্ধ্যায় শাকিব খানের অফিসিয়াল (ভেরিফায়েড) ফ্যানপেজ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর লোগো প্রকাশ করেন তিনি।

শাকিব খান জানান, যেকোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংস্থার অফিসিয়াল একটা লোগো থাকে। যেটি দেখে যে কেউ প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গী সম্পর্কে অবগত হয় কিংবা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে সক্ষম হয়। সেজন্য আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর একটি লোগো উন্মোচনের মধ্য দিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করছি।

‘পাসওয়ার্ড’-এর শুটিং শেষ। তবে অফিসিয়ালি এখনও পোস্টার কিংবা লুক প্রকাশ হয়নি। জানা যায়, চলতি সপ্তাহে পাসওয়ার্ড-এর গানের শুটিংয়ে দেশের বাইরে যাবেন শাকিব খান ও শবনম বুবলী।

শাকিব খান বলেন, গানের শুটিংয়ে যাওয়ার আগে ফার্স্ট লুক ছাড়তে চাই। শনিবার প্রকাশ করা হবে ফার্স্ট লুক।

তিনি বলেন, ধারাবাহিকভাবে দ্বিতীয় লুক, পোস্টার, অফিসিয়াল পোস্টার প্রকাশ হতে থাকবে। টিজার, ট্রেলার, গানগুলো প্রকাশ হবে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল শাকিব খান অফিসিয়াল-এ। ছবি মুক্তির পর বিহাইন্ড দ্য সিন-ও ছাড়া হবে।

শাকিব খান জানান, এগুলো সবই তার অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজে থেকে আপডেট পাওয়া যাবে। এর বাইরে যদি ‘পাসওয়ার্ড’ সম্পর্কিত কোনো লুক, পোস্টার, শুটিং ভিডিও ছড়ায় তবে সেগুলো এড়িয়ে যেতে বলেছেন তিনি।
এসকে ফিল্মস-এর লোগো:

Tags: এসকে ফিল্মএসকে ফিল্মসচ্যানেল আইপাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
Previous Post

রাজধানীর খিলক্ষেত থেকে ২৩ রোহিঙ্গা আটক

Next Post

পূর্ব লন্ডনের সেভেন কিংস মস‌জিদে অস্ত্রধারীর গুলি

Next Post

পূর্ব লন্ডনের সেভেন কিংস মস‌জিদে অস্ত্রধারীর গুলি

ডিএ তায়েবের নতুন ছবি ‘আমার মা’, পরিচালক জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT