চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব লন্ডনের সেভেন কিংস মস‌জিদে অস্ত্রধারীর গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 10, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ড‌নের ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস মস‌জি‌দে তারাবির নামাজের সময় গুলি চালানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণেে ঐ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মসজিদটি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, অস্ত্রধারী এক লোক ওই মসজিদে ঢোকার কিছুক্ষণ পর ভেতর থেকে তাড়া খেয়ে বেরিয়ে আসে। তখন সে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, গুলিতে কেউ হতাহ‌ত হননি। এটি সন্ত্রাসবাদী কোনো ঘটনা নয় বলেই লন্ডন পুলিশ মনে করছে। মসজিদের আশপাশে রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

আবদুল আহাদ নামে একজন ফেসবুকে লিখেছেন, মসজিদে ঢোকার সময় ওই অস্ত্রধারীর মুখ কাপড়ে ঢাকা ছিল।

তবে, এই ঘটনার সঙ্গে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই বলেই ধারণা করছে লন্ডন পুলিশ।

ঘটনা প্রসঙ্গে ওই মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়া ইব্রাহিম হোসেন (১৯) বলেন, ‘মসজিদটি ৩ ভাগে বিভক্ত। আমি উপর তলায় নামাজ পড়ছিলাম। হঠাৎ করেই আমি একটি বিকট শব্দ শুনতে পাই। তবে, আমি নামাজ পড়া থামাইনি কারণ আমি ভেবেছিলাম কেউ পটকা জাতীয় কিছু ফাটিয়েছে। পরে আমি জানতে পারি যে এই ঘটনা ঘটেছে’।

ঘটনার পর ইলফোর্ডের সেভেন কিংস মসজিদ এলাকায় প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করেছে লন্ডন পুলিশ।

এর আগে গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে জুম্মার নামাজের সময় এক অস্ত্রধারীর হামলায় ৪৯ জনের মৃত্যু হয়।

Previous Post

নিজের বাড়ির মতো যত্ন নিয়ে অফিস গোছাচ্ছি: শাকিব খান

Next Post

ডিএ তায়েবের নতুন ছবি ‘আমার মা’, পরিচালক জয়

Next Post

ডিএ তায়েবের নতুন ছবি ‘আমার মা’, পরিচালক জয়

বিএনপিকে ভাঙ্গার জন্য নানা অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT