চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের মাঠে ‘প্যামফ্লেট’ যুদ্ধে গম্ভীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 09, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তিনি এখন ক্রিকেটারের ভূমিকায় নন, পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এবং ফাইনালের সর্বোচ্চ স্কোরার তিনি, এখন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) জার্সি গায়ে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন। সেই লক্ষ্যে ভোটের মাঠে নেমে গৌতম গম্ভীর জড়িয়ে পড়েছেন ‘প্যামফ্লেট’ যুদ্ধে।

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিম দিল্লি থেকে নরেন্দ্র মোদির দলের প্রার্থী গম্ভীর। আগামী রোববার ভোট গ্রহণের আগে তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (এএপি) অতিশি মারলেনার সঙ্গে এক ‘প্যামফ্লেট’ (পুস্তিকা) যুদ্ধে জড়িয়ে গেছেন তিনি। অতিশি এবং গম্ভীর দুজনেই প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধে ‘প্যামফ্লেট’ ছড়িয়ে অপমানজনক ও নোংরা প্রচারণার অভিযোগ তুলেছেন অতিশি। সংবাদ সম্মেলনে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

গম্ভীরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ে কড়া সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট বার্তায় এএপির প্রধানের মন্তব্য, ‘গম্ভীর যে এতো নিচে নামতে পারে তা কল্পনাও করতে পারিনি।’

অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন গম্ভীর। একের পর এক টুইট করে এএপির অভিযোগের জবাব দিয়েছেন সাবেক এ ক্রিকেটার। ভিত্তিহীন অভিযোগের জন্য কেজরিওয়ালের ‘লজ্জা’ পাওয়া উচিত বলেও মন্তব্য তার। এএপি এই অভিযোগ প্রমাণ করতে পারলে নির্বাচন থেকেও সরে যাবেন বলে জানিয়েছেন গম্ভীর।

এএপি অভিযোগ করে বলেছে, পশ্চিম দিল্লিজুড়ে বিজেপি প্রার্থীর ছড়ানো ‘প্যামপ্লেট’টি নোংরা, ব্যক্তিগত ও যৌন আক্রমণে পরিপূর্ণ।

চোখে পানি নিয়ে সংবাদ সম্মেলনে অতিশি বলেন, ‘গম্ভীরের কাছে আমার একটাই প্রশ্ন, তিনি যদি একজন নারীর বিরুদ্ধে এমনটা করে থাকেন, তাহলে পশ্চিম দিল্লির লাখ লাখ নারী তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন।’

নিজ দলের প্রার্থীর মতো টুইটে একইরকম প্রশ্ন তোলেন কেজরিওয়াল। বলেন, ‘এই ধরনের মানসিকতার লোক যদি ভোটে থাকে তাহলে নারীরা কীভাবে নিরাপত্তার আশা করতে পারে? অতিশি, শক্ত হও। বিষয়টা তোমার জন্য কত কঠিন সেটা আমি বুঝি। এটা ঠিক যে, এই ধরনের শক্তির বিরুদ্ধেই আমাদের যুদ্ধ করতে হবে।’

কেজরিওয়ালের ডেপুটি মনিশ সিসোদি বলেছেন, ‘প্যামপ্লেট’র ভাষা ‘‘এতো অবমাননাকর এবং নিচু’’ যে, যিনি পড়বেন তিনিই লজ্জা পাবেন।’

এএপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপি নেত্রী মমতা কালে। বলেছেন, ‘গৌতম গম্ভীরের বিরুদ্ধে এএপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এএপি’র মিথ্যা বলা এবং যেকোনো কিছুকে রাজনীতিকরণের ইতিহাস রয়েছে।’

Tags: গম্ভীরভারতের লোকসভা নির্বাচনলিড স্পোর্টস
Previous Post

অনুপমের ডায়েরির পাতায় লেখা গান জয়ার ‘কণ্ঠ’তে

Next Post

ঈদের টেলিছবিতে চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি!

Next Post

ঈদের টেলিছবিতে চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি!

মাকে নিয়ে অদিতের ‘বায়না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT