চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপমের ডায়েরির পাতায় লেখা গান জয়ার ‘কণ্ঠ’তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 09, মে 2019
in বিনোদন
A A

প্রকাশ পেল জয়া অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘কণ্ঠ’ ছবির গান ‘তোমার জন্মদিনে।’ গানটি প্রকাশের অনুষ্ঠানের একটি লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেছেন জয়া আহসান।

‘তোমার জন্মদিনে’ গানটির কথা এবং সুর করেছেন অনুপম রায়। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘তোমার জন্মদিনে’ আমার ডায়েরির পাতা থেকে উঠে আসা একটি গান। আমার লেখা ছিল, সেটা শিবুদাকে একদিন ভুল করে দুপুরে শুনিয়ে ফেলেছিলাম। শিবুদার সেটা ভালো লেগে যায় এবং ‘কণ্ঠ’ ছবিতে গানটি স্থান পেয়ে যায়।

অনুপম রায়ের হাত ধরে যারা কলকাতার ছবির গানে এসেছেন সবাই নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। এবার তিনি ‘তোমার জন্মদিনে’ গানটির জন্য বেছে নিয়েছেন তুষার দেবনাথকে। এটাই তার প্রথম প্লেব্যাক।

এই প্রসঙ্গে অনুপম বলেন, আমার কাছে ছবির গল্পের একটি ব্রিফ ছিল। একটি তরুণ কণ্ঠ আমি খুঁজছিলাম। তুষার যে শুধু ভালো গায় শুধু তাই না ও একজন দারুণ মিউজিশিয়ান। ও ভালো গিটার বাজায়, ওর একটি ব্যান্ড আছে, দারুণ পারফর্মও করে। ও এই গানটা মঞ্চে ভালো পারফর্ম করতে পারবে। আমি চাই এরপর ও আরও অনেক কাজ করুক। এটা শুধু ইন্সপারেশন। এরপর পুরোটাই ওর হাতে।

তুষার বলেন, ‘দাদা যে আমার গলার উপর বিশ্বাস রেখে আমাকে দিয়ে গানটি গাইয়েছে, শিবুদা যে সিনেমাতে আমার গলা রেখেছে, সেজন্য অনেক ধন্যবাদ।’

জয়াকে নিয়েই এই গানটি তৈরি হয়েছে। গানটির প্রসঙ্গে জিজ্ঞেস করায় জয়া শুটিং এর সময়গুলোর কথা মনে করে বলেন, আমার মনে পড়ছে যখন আমরা ভিডিওগুলো নিচ্ছিলাম, গানটা পেছনে বাজছিল। এই গানটা আমাদের ইমোশনটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। অসাধারণ গান। আমার ভীষণ পছন্দ।

গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবনের গল্পের ছায়ায় তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াবে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম ও জয়া আহসান।

ছবিতে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। রেডিওর একজন আরজের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আর তার স্ত্রীর ভূমিকায় থাকছে পাওলি দাম। ১০ মে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’।

Tags: অনুপম রায়কণ্ঠজয়া আহসানপাওলি দামলিড বিনোদনশিবপ্রসাদ
Previous Post

আর কত নুসরাত তানিয়ার প্রাণ যাবে?

Next Post

ভোটের মাঠে ‘প্যামফ্লেট’ যুদ্ধে গম্ভীর

Next Post

ভোটের মাঠে ‘প্যামফ্লেট’ যুদ্ধে গম্ভীর

ঈদের টেলিছবিতে চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT