চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ১৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 27, এপ্রিল 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। জঙ্গিদের সাথে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে ৬ শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের আম্পারা জেলার সাঁথারমুথুথুর এলাকার একটি বাড়িতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ জন নারীর মরদেহ রয়েছে।

শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানান, গতকাল রাতে রোববারের সিরিজ বোমা হামলায় জড়িতদের খুঁজতে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানার অভিযানের সময় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নতুন হুমকির মুখে দেশটির সব গির্জায় রোববারের ধর্মীয় আনুষ্ঠানিকতা বাতিল করেছে শ্রীলঙ্কান প্রশাসন।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে।

Tags: গোলাগুলিজঙ্গি আস্তানাশ্রীলঙ্কা-বোমা হামলা
Previous Post

ইরানি নির্মাতা মাজিদির ছবিতে শাহরুখ?

Next Post

জয়া আহসানের সঙ্গে কথা বলতে চান?

Next Post

জয়া আহসানের সঙ্গে কথা বলতে চান?

হেলস ডোপ-পাপী, বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT