চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলস ডোপ-পাপী, বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 27, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে বড় এক ধাক্কাই দিলেন অ্যালেক্স হেলস। ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন মারকুটে ইংলিশ ব্যাটসম্যান। পেয়েছেন ২১ দিনের নিষেধাজ্ঞা!

ঘরের মাঠে বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড ১৫ সদস্যের দলে আছেন হেলস। শনিবার দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার কথা আছে তার। তার আগে দেহে নিষিদ্ধ মাদকের প্রমাণ পাওয়া গেল।

হেলসকে দুবার পরীক্ষা করে প্রতিবারই মাদকের প্রমাণ পাওয়া গেছে। বিশ্বকাপের দল ঘোষণার আগে প্রথম পরীক্ষার ফল জানা ছিল না ইংলিশ নির্বাচকদের। বিষয়টি নিয়ে এখন গোপনীয়ভাবে তদন্ত চলছে বলে গার্ডিয়ান পত্রিকাকে নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র!

কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলছিলেন হেলস। বিশ্বকাপের দল ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান!

সারে ব্যাটসম্যান টম মেয়নার্দের মৃত্যুর পরপর প্রত্যেক পেশাদার পুরুষ ও নারী ক্রিকেটারের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে ইংলিশ পেশাদার ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রথমবার টেস্টে পজেটিভ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করা হয়। সেক্ষেত্রে হাতেগোনা কয়েকজন ব্যক্তির কাছে বিষয়টি সীমাবদ্ধ থাকে।

দ্বিতীয়বার প্রমাণিত হলে ২১ দিনের নিষেধাজ্ঞাসহ বার্ষিক বেতনের ৫ শতাংশ জরিমানা করা হয়। এক্ষেত্রে বোর্ড প্রধানসহ কাউন্টি দল ও নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

তৃতীয়বার ডোপ টেস্টে পজেটিভ হলে কঠিন শাস্তি অপেক্ষা করে আছে হেলসের জন্য। সেক্ষেত্রে এক বছরের জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। যেতে হতে পারে মাদক নিরাময় কেন্দ্রেও। অভিযোগ গুরুতর হলে মিলতে পারে আজীবন নিষেধাজ্ঞা।

হেলসের ক্যারিয়ারে কালো দাগ হয়ে রইল এ ঘটনা। ২০১৭ সালে সতীর্থ বেন স্টোকসের সঙ্গে ব্রিস্টলের নাইটক্লাবে মারামারিতে অংশ নিয়ে বোর্ডের কাছ থেকে ১৭,৫০০ পাউন্ড জরিমানা গুণতে হয়েছে তাকে।

বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও হেলসের বিষয়টি নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই দল পরিবর্তন করা সম্ভব। হেলসকে তাই দলে রাখা হবে কিনা সেটা নিয়ে এখনো মন্তব্য করার সময় হয়নি বলে ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক অ্যাশলে জাইলস।

Tags: অ্যালেক্স হেলসইংল্যান্ড ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

জয়া আহসানের সঙ্গে কথা বলতে চান?

Next Post

সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই

Next Post
মাহফুজ উল্লাহ

সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই

বার্সাকে চোখ রাঙাচ্ছে উড়ন্ত লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT