চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলবাদিনকে অধিনায়ক করে বিশ্বকাপে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 22, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

যুদ্ধের অভিশাপে ক্ষত-বিক্ষত আফগানিস্তান। মুখে হাসি নিয়ে আনন্দ করার মতো উপলক্ষ্য খুব কমই পাচ্ছে আফগানরা। বিদেশি কুপ্রভাবের সঙ্গে নিজেদের লাভ আর লোভের দ্বন্দ্বে সামাজিকভাবে বিভক্ত পুরো জাতি। তবে সাম্প্রতিক সময়ে এমন ভাঙা আফগানিস্তানকে জোড়া লাগাচ্ছে শুধু একটা জিনিস। সেটা ক্রিকেট।

কয়েকবছর ধরেই নিজেদের উঠতি ক্রিকেট ‘পরাশক্তি’ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ মঞ্চেও।

আগামী ১ জুন, ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন রশিদ খান‍-মোহাম্মদ নবিরা। সোমবার বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বক্রিকেটের মহারণের দল পাঠানোয় খানিকটা অন্যপথ নিয়েছিল আফগান বোর্ড। ২৩ জনের সম্ভাব্য একটি দলকে সাউথ আফ্রিকায় প্রশিক্ষণে পাঠানো হয়। নির্বাচক কমিটির মতে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের শেষ ছয় মাসের পারফরম্যান্স এবং ফিটনেস কে গুরুত্ব দেয়া হয়েছে।

সফল হওয়া সত্ত্বেও সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব হারান আসগর আফগান। তাকে-সহ তিন ফরম্যাটের জন্য তিনজনকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে আফগান বোর্ড। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার গুলবাদিন নায়েব। বিশ্বকাপে রশিদ-নবিদের নেতা তিনি। তার নেতৃত্বাধীন দলে রাখা হয়েছে আফগান আসগরকেও।

আফগানিস্তানের বিশ্বকাপ দলে দুই বছর পর ডাক পেয়েছেন পেসার হামিদ হাসান। ৩১ বছরের হাসান ২০১৭ থেকে দলের বাইরে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দলে ফিরলেন।

হামিদ ফেরায় মূল্য চোকাতে হয়েছে শাপুর জাদরানকে। পেস আক্রমণের অন্যতম বাঁহাতি এ সদস্য বাদ পড়েছেন। পেস আক্রমণে দৌলত জাদরানের সঙ্গে আছেন আফতাব আলম ও নায়েব।

যথারীতি দলে আছেন আইপিএল খেলা তিন সুপারস্টার রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব-উর রহমান। ব্যাটিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ শাহজাদ ও হযরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে আছেন নূর আলি জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।

আফগানিস্তান বিশ্বকাপ দল
গুলবাদিন নায়েব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নূর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ সাহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান এবং মুজিব-উর রহমান।

Tags: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

আত্মানুসন্ধানের এ সময়ে

Next Post

শ্রাবন্তীর বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

Next Post

শ্রাবন্তীর বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

আসছেন না সাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT