চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীর বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 22, এপ্রিল 2019
in বিনোদন
A A

পনের বছর সংসার করার পরে রাজীব-শ্রাবন্তীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হচ্ছে। এর মাঝে ঘটেছে অনেক কিছু। সময়ের সাথে কমেছে সম্পর্কের তিক্ততা। রোশানের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের খবরটাও জেনেছেন রাজীব ইতোমধ্যেই। শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রীকে। শ্রাবন্তী তৃতীয় বিয়ে করলেও এখনও বিয়ে করেননি রাজীব। শ্রাবন্তীর বিয়ে নিয়ে কলকাতা টাইমসে একটি সাক্ষাতকার দিয়েছেন তিনি। সাক্ষাতকারটি হুবহু অনুবাদ করে দেয়া হলো।

পনের বছর সংসারের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল। আপনি কি জানতেন রোশন সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রাবন্তী?
আমি ধারাবাহিক ‘নজর’ এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। পনের দিন আগে আমার সহকারী জানিয়েছিলেন যে শ্রাবন্তী প্রেম করছে রোশনের সঙ্গে। আমি শুনেছিলাম তারা বিয়ের পরিকল্পনা করছে। তবে তারিখ জানতাম না।

খবরটি জানার পর কথা হয়েছিল শ্রাবন্তীর সঙ্গে?
না, তবে আমি তাকে শুভেচ্ছা জানাতে চাই এবং তার জীবনের সুখ ও শান্তি কামনা করি। ও খুবই ভালো এখন মানুষ এবং ভালো নায়িকা। বিয়ের আগে তার সঙ্গে এক বছর প্রেম করেছিলাম। আমাদের ছেলে ঝিনুক তার সঙ্গে থাকে। আমি তার শান্তির জীবন কামনা করি। তাতে আমাদের সন্তান ভাল থাকবে। আমার জন্য আসল বিষয় হলো আমাদের সন্তানের ভাল থাকা।

আপনাদের বৈবাহিক জীবনে অনেক ভালো এবং খারাপ সময় গিয়েছে। শ্রাবন্তীকে সেই অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ দিতে চান?
শ্রাবন্তী খুবই আবেগপ্রবণ। আমি চাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত যেন ও না নেয়। আমরা প্রাপ্তবয়স্ক, সেইভাবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়া উচিত।

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় দুর্ভাগ্যবশত তাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে। এটাতো অনুচিত তাই না?
অবশ্যই উচিত নয়। জীবনে তো ট্রল কোনো ভূমিকা রাখে না। খুবই বাজে এবং রুঢ় কমেন্ট করা হচ্ছে। বিয়ে করা বা না করা তার ইচ্ছা। সবাই সুখী হতে চায়। বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি তার সোলমেট খুঁজে পায়, সমাজের সেই সিদ্ধান্তে নাক গলানো উচিত নয়।

তারকাদের গোপনে বিয়ে করার ট্রেন্ড এখন আলোচনায়। কেউ মনে করেন গোপনীয়তা থাকা উচিত আবার কেউ মনে করেন উচিত নয়। আপনার কী মনে হয় এই ব্যাপারে?
আমি মনে করি তারকাদের ‘সিক্রেট’ রাখা কঠিন। একজন তারকা যদি লক্ষ্মী পূজায় মিডিয়াকে ঘরে ঢুকতে দেয়, তাহলে বিয়েতে মিডিয়াকে কীভাবে বাধা দিবে? প্রাইভেসি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে মিডিয়াকে কোনো ইভেন্টেই অনুমতি দেয়া উচিত নয়। শ্রাবন্তী তার সম্পর্কের ব্যাপারে কখনই মিডিয়ায় কথা বলতো না। তাই শ্রাবন্তী ও তার স্বামী যদি বিষয়টি গোপন রাখতে চায়, তাহলে তাদের সিদ্ধান্তটাকে আমাদের সম্মান করা উচিত।

শুনেছি আপনিও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিয়ে কবে?
ঠিকই শুনেছেন। মিডিয়ার কেউ নয়। আগামী বছর বিয়ে করার সম্ভাবনা আছে।

Tags: শ্রাবন্তী
Previous Post

গুলবাদিনকে অধিনায়ক করে বিশ্বকাপে আফগানিস্তান

Next Post

আসছেন না সাকিব!

Next Post

আসছেন না সাকিব!

ঢিমেতালে শুরু বাংলাদেশের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT