চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবার পিছিয়ে পড়েও আবাহনীর ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 17, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আগে মিনার্ভা পাঞ্জাবের অ্যাওয়ে ম্যাচ ছিল আলোচনায়। ভারতীয় দলটি নাকি অ্যাওয়ে ম্যাচে দারুণ পয়মন্ত! অন্যদিকে এএফসি কাপে ঘরের মাঠও আবাহনীর জন্য খুব পয়া নয়। তবে এবার যে অ্যাওয়ে ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ চ্যাম্পিয়নকে অন্য রকম দেখাচ্ছিল। অতীতের ‘পয়া-অপয়া’ ওলটপালট করে নতুন ইতিহাস লেখায় মরিয়া ছিল আকাশি-নীলরা। কিন্তু সেটা হয়নি। মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

গত ২ এপ্রিল নেপালের মানাং মার্সিয়াংদিকে হারিয়ে শুরু করা আবাহনী এ ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকত। সেটা হয়নি। তবে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচ হয়ে বেশ হাড্ডাহাড্ডি। তবে পরিসংখ্যানের বিচারে অধিকাংশ ক্ষেত্রে অল্প ব্যবধানে হলেও এগিয়ে ছিল মিনার্ভা। টার্গেটে সমান ছয়টি করে শট নিয়েছে দুদল। বল পজেশনে অবশ্য এগিয়ে ছিল মিনার্ভা (আবাহনী ৪৫%, মিনার্ভা ৫৫%)। আবাহনীর ২২৯ পাসের বিপরীতে মিনার্ভার পাস সংখ্যা ৪১০। ম্যাচে ২০টি ফাউল হলেও কোনো দলের খেলোয়াড়ই হলুদ বা লাল কার্ড দেখেননি।

মোট শটে পিছিয়ে থাকলেও ম্যাচের ১৬ মিনিটে অতিথিদের এগিয়ে দেন মাহমুদ আমনাহ। চার মিনিটের বেশি সময় অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি মিনার্ভা। ২০ মিনিটের সময় স্বাগতিকদের হয়ে সমতা ফেরান নাবিব নেওয়াজ জীবন।

সমতায় থেকে যখন দুদল বিরতিতে যাওয়ার চিন্তা করছিল। ঠিক তার আগ দিয়ে আবার লিড নেয় মিনার্ভা। ৪২ মিনিটে দারুণ এক গোলে অতিথিদের দ্বিতীয়বার লিড এনে দেন শ্রেয়াস গোপলান। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিনার্ভা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরু থেকেই সমতায় ফেরার নেশায় মাতে আবাহনী। ফল পেতেও দেরি হয়নি তাদের। ৪৮ মিনিটে দলকে সমতায় ফেরান সানডে চিজোবা। এরপর উভয় দল একাধিক সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

আবাহনীর পরের ম্যাচ ৩০ এপ্রিল চেন্নাই এফসির বিপক্ষে।

এই ড্রয়ে গ্রুপ ‘ই’তে শীর্ষেই রইলো আবাহনী। দুই ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। দুই ম্যাচের দুটিতেই ড্র করা মিনেরভার পয়েন্ট ২, অবস্থান দুইয়ে। আপাতত তিনে থাকা চেন্নাইন এফসি এক ম্যাচ খেলে ১ পয়েন্ট পেলেও নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াং কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

Tags: আবাহনীএএফসি কাপলিড স্পোর্টস
Previous Post

গ্রেপ্তার এড়াতে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যার চেষ্টা

Next Post

থাইল্যান্ড সীমান্তে গণকবরের বিষয়ে গণতদন্ত করবে মালয়েশিয়া

Next Post

থাইল্যান্ড সীমান্তে গণকবরের বিষয়ে গণতদন্ত করবে মালয়েশিয়া

ত্রিমুখি সংঘর্ষে তারা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT