চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিমুখি সংঘর্ষে তারা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 17, এপ্রিল 2019
in বিনোদন
A A

বলিউডে কঙ্গনার সাথে আলিয়ার যে বনে না তা কম বেশি সবারই জানা কথা। এমনকি আলিয়ার দিকে অনেকবারই কথার তীর ছুঁড়েছেন বলিউড ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাউত। তবে এবার যেন এই কথার তীর আরো তীব্রতর হয়ে উঠেছে। আলিয়ার সাথে সাথে কঙ্গনার জালে ফেঁসে গেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদাও।

সম্প্রতি ‘গালি বয়’ সিনেমাতে আলিয়ার অভিনয়কে ‘গড়পড়তা’ বলে একটি টুইট করেন কঙ্গনা। যার প্রতিউত্তরে আলিয়া টুইট করেন যে, আমি কঙ্গনার কাজ খুব সম্মান করি। তাঁর মতামতে আমার শ্রদ্ধা আছে। যদি তাঁর ভিন্নমত থাকে, নিশ্চয়ই তার কারণ আছে। আমার মনে আছে, ‘রাজি’ দেখার পর তিনি কী প্রশংসাই না করেছিলেন। এখন আমি কাজের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাই। যদি কঠোর পরিশ্রম করি, তবে তিনি নিশ্চয়ই ফের আমার প্রশংসা করবেন।

আলিয়ার এমন টুইটের পরপর ‘হাইওয়ে’ অভিনেতা রণদীপ হুদা আলিয়ার পক্ষে সহানুভূতি প্রকাশ করে টুইট করেন, আমি খুবই খুশি হলাম যে তুমি বিষয়টিকে ভালভাবে নিয়েছ। কারো কথায় কান না দিয়ে এভাবেই এগিয়ে যাও। কিছু মানুষ আসবে, বলবে আবার চলেও যাবে। এই বিষয়গুলোকে মাথায় রেখো না।

আলিয়ার পক্ষে এই সহানুভূতি প্রকাশ করতে গিয়েই কঙ্গনার বোন রঙ্গলি চান্দেলেরও আক্রমণের শিকার হন রণদীপ হুদা। রঙ্গলির মতে, আলিয়ার ‘চামচাগিরি’ ছাড়া রণদীপের কোনো যোগ্যতা নেই। কারণ রণদীপ হুদা ‘ব্যর্থ’ অভিনেতা।

এছাড়া টুইটে রণদীপকে নিয়ে রঙ্গলি আরো লিখেছেন যে, ‘উংলি’ ছবিতে অভিনয়ের সময় কঙ্গনাকে হয়রানি করেছিলেন রণদীপ। এমনকি কঙ্গনাকে ঠিক মত কাজও করতে দেইনি বলে দাবি করেছেন কঙ্গনার বোন।

তবে এতকিছু নিয়ে কথা হওয়ার পরও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি রণদীপ বা আলিয়া।

Tags: আলিয়া ভাটকঙ্গনা রানাউতরণদীপ হুদা
Previous Post

থাইল্যান্ড সীমান্তে গণকবরের বিষয়ে গণতদন্ত করবে মালয়েশিয়া

Next Post

জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে যে অবস্থানে বাংলাদেশ

Next Post

জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে যে অবস্থানে বাংলাদেশ

সেলিব্রেশনে কেন কৌতিনহোর কানে আঙুল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT