চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের নতুন ছবির নায়িকা হচ্ছেন নুসরাত জাহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 17, এপ্রিল 2019
in বিনোদন
A A

শাকিব খানের সঙ্গে কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর ‘নাকাব’ ছবিতে প্রথমবার অভিনয় করে প্রশংসাত হয়েছিলেন নুসরাত জাহান। নতুন খবর হলো, আবারও শাকিব খানের নায়িকা হচ্ছেন নুসরাত।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তিনি জানান, নুসরাত জাহানের সঙ্গে কাজের কথাবার্তা মোটামুটি পাকা হয়েছে। তবে এখনও লিখিতভাবে চুক্তি হয়নি। শিগগিরই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

শাকিব খান চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার নতুন এই ছবির পরিচালক থাকছেন জাকির হোসেন রাজু। ইতোমধ্যেই দুটি গানের রেকর্ডিং হচ্ছে।

‘নাকাব’ ছবির মাধ্যমে নুসরাতের সঙ্গে কলকাতার লোকাল প্রডাকশনে কাজ করলেও এবার পুরোপুরি বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করবেন শাকিব খান।

জনপ্রিয় এই চিত্রনায়ক জানিয়েছেন, ৩০ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রাথমিকভাবে শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

এর আগে জাকির হোসেন রাজুর নির্মাণের ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন শাকিব খান। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি। এমনকি ২০১০ সালে জাকির হোসেন রাজু ও শাকিব খানের ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

জাকির হোসেন রাজু চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে ‘আগুন’। তবে নায়ক শাকিব খান বলেন, এই নাম পরিবর্তন হতে পারে। আরও জানান, এ ছবি তিনি প্রযোজনা না করলেও তার প্রডাকশন হাউজ এসকে ফিল্মস কোনো না কোনোভাবে জড়িত থাকবে।

এদিকে, জীবন সংসার, মিলন হবে কত দিন’, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, স্বামীর সংসার ছবিগুলো নির্মাণ করা জনপ্রিয়তা পাওয়া পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ট্রেন্ডের বাইরে সম্পূর্ণ আলাদা ছবি হবে এটি। এখনকার ফরম্যাটের বাইরে। আমি ট্র্যাডিশনের মধ্য থেকে ট্র্যাডিশন ভাঙবোই। বাণিজ্যিকভাবে ছবিটা দিয়ে একটা হুলস্থূল বাঁধাবো।

সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য ৫ জন মন্ত্রীকে জোর করা যায়, তাদের হলে আনা যায়। কিন্তু সাধারণ দর্শকদের আনা যায়না। ছবি যদি ভালো হয়, তবে এমনিতেই দর্শক হলে আসবে। জোর-জবরদস্তি করা লাগেনা’-বলে মনে করেন চলচ্চিত্রের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু।

তার মতে, ‘এখন যেসব ছবি নির্মাণ হচ্ছে ৯৫ ভাগ ছবির গল্প একরকম। ঘুরে ঘুরে একই প্রেমের ক্যানভাস। ১০০ ছবির মধ্যে যে ৫ টি সিনেমা অন্যরকম হচ্ছে, সেগুলোই দর্শক দেখছে, হিট হচ্ছে। আমার নতুন এই ছবিটাই তাই করবো।

Tags: আগুনকলকাতাজাকির হোসেন রাজুনুসরাত জাহানপুরস্কারলিড বিনোদনশাকিব খান
Previous Post

নুসরাতকে পুড়িয়ে হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

Next Post

বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করেছে রাজউক

Next Post

বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করেছে রাজউক

সালমানের তারুণ্যে প্যারিস হিলটন মুগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT