চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করেছে রাজউক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 17, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত দুটি বেজমেন্টসহ ১৫ তলা বহুতল বিজিএমইএ ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শুধু ভবন ভাঙাই নয়, ভাঙার পরে ব্যবহারযোগ্য মালামাল বিক্রির জন্যও দরপত্র চাওয়া হয়েছে।

রাজউক আরও জানিয়েছে যে, এই ভবন ভাঙার সময় যদি কোনো ব্যক্তি আঘাত পান বা কেউ মারা যান তাহলে সে বিষয়ে রাজউক কোনোভাবেই দায়ী হবে না।

রাজউক জানিয়েছে কোন ধরণের প্রতিষ্ঠান দরপত্রে সাড়া দিবে তা যাচাই বাছাই শেষে বলা যাবে। দরপত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সাড়া না দেয় তবে তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে।

বিজিএমইএ ভবন ভাঙা ও ব্যবহারযোগ্য মালামাল ক্রয়ের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে রাজউক। শর্তগুলো হলো, দরপত্রের সঙ্গে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের ভবন ভাঙার অভিজ্ঞতার কাগজপত্র দাখিল করতে হবে।

তিন মাসের মধ্যে বহুতল এই ভবনটি ভেঙে মালামাল সরিয়ে ফেলতে হবে, ভবন ভাঙার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

ভবন ভাঙার জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আলাদা করে কোনো অর্থ দেবে না রাজউক। যে বা যারা ভবনটি ভাঙার কাজ পাবেন তারাই মালামাল কেনার দরপত্র দাখিল করতে পারবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মালামাল কেনার জন্য সর্বোচ্চ দাম উল্লেখ করবেন তাদের প্রস্তাবই গ্রহণ করবে রাজউক।

কোটেশনে উল্লেখ করা মূল্যের ১০ শতাংশ অর্থ জামানত হিসেবে রাজউকের চেয়ারম্যান বরাবর পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা নিতে হবে।

বিষয়গুলো নিয়ে রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান গণমাধ্যমকে বলেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যেন ভবনটি ভাঙা যায় সেজন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

‘কে বা কোন ধরনের প্রতিষ্ঠান এই আহ্বানে সাড়া দেবে সেটা এখনই বলা যাচ্ছে না। দরপত্র জমা এবং যাচাই বাছাই শেষ হলে বলা যাবে।’

কোনো প্রতিষ্ঠান যদি সাড়া না দেয় তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে এই রাজউক কর্মকর্তা বলেন: কেউ না আসলেও রাজউকের ব্যবস্থাপনা আছে। এক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়ন করা হবে।

Tags: বিজিএমইএ ভবনরাজউক
Previous Post

শাকিব খানের নতুন ছবির নায়িকা হচ্ছেন নুসরাত জাহান

Next Post

সালমানের তারুণ্যে প্যারিস হিলটন মুগ্ধ

Next Post

সালমানের তারুণ্যে প্যারিস হিলটন মুগ্ধ

কিভাবে বিজিএমইএ ভবন ভাঙা হবে, সিদ্ধান্ত ২৫ এপ্রিলের মধ্যে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT